সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুষ্কৃতী হামলায় জখম দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূলের যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি অনিরুদ্ধ হালদার৷ মারধর করা হয় যুবনেতার নিরাপত্তারক্ষীকেও৷ গড়িয়া স্টেশন সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ডের ঘটনা৷
[প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের স্বামীকে গ্রেপ্তার করল সিআইডি]
মঙ্গলবার রাতে দলীয় বৈঠক সেরে বাড়ি ফিরছিলেন দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি অনিরুদ্ধ হালদার৷ গাড়িতে তিনি ছাড়াও ছিলেন চালক ও নিরাপত্তারক্ষী সঞ্জিত হালদার। প্রায় গভীর রাতেই তৃণমূল যুবনেতার গাড়ি গড়িয়া স্টেশন সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ডের কাছে পৌঁছায়৷ সেই সময় উলটো দিক থেকে আসা অন্য একটি গাড়ি রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়ে৷ আটকে দেওয়া হয় তৃণমূল যুবনেতার গাড়ি৷ ওই গাড়ি থেকে জনাচারেক যুবক নেমে আসে৷ অনিরুদ্ধ হালদারের গাড়ির উপর হামলা শুরু করে তারা৷ তৃণমূল যুবনেতাকে চারজন প্রথমে মারধর শুরু করে৷ ঘটনায় বাধা দিতে যান অনিরুদ্ধ হালদারের নিরাপত্তারক্ষী সঞ্জিত হালদার৷ বেধড়ক মারধর করা হয় তাঁকেও৷ মারধরের পাশাপাশি নিরাপত্তারক্ষীর বন্দুকও কেড়ে নেওয়ার চেষ্টা করে ওই চার যুবক৷ তাঁর ঘড়ি ও সোনার হার ছিনতাই করে হামলাকারীরা৷
[মিড-ডে মিলে টিকটিকি, এবার কাঠগড়ায় শহরের স্কুল]
চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে জড়ো হয়ে যান ট্যাক্সি স্ট্যান্ডে থাকা বেশ কয়েকজন৷ সুযোগ বুঝে পালানোর চেষ্টা করে চার যুবক৷ কিন্তু স্থানীয়দের তৎপরতায় ধরা পড়ে যায় দু’জন৷ বাকি দু’জন এলাকা ছেড়ে পালিয়ে যায়৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা কেউই এই এলাকার বাসিন্দা নয়৷ তারা প্রত্যেকেই বহিরাগত৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ৷ স্থানীয় বাসিন্দারা ওই দুই যুবককে পুলিশের হাতে তুলে দেয়৷ ধৃতদের জেরা করছে পুলিশ৷ তদন্তকারীদের দাবি, ধৃতদের মধ্যে একজনের নাম অবিনাশ সিং৷ সে বিজেপি যুব মোর্চার সদস্য বলেই জেরায় স্বীকার করেছে৷ বাকিদের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ৷
[খানাখন্দে ভরা বেহাল রাস্তা, চলন্ত অটো থেকে পড়ে মৃত দুধের শিশু]
এই ঘটনার পর রাতেই আক্রান্ত যুবনেতাকে ফোন করে খোঁজখবর নেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, বিজেপিই পরিকল্পতিভাবে যুবনেতার উপর হামলা চালিয়েছে৷ যদিও বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে৷
[এটিএম জালিয়াতির শিকার গ্রাহকরা, টাকা ফেরতের প্রক্রিয়া শুরু কানাড়া ব্যাংকে]
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার