ক্ষীরোদ ভট্টাচার্য: ভর সন্ধেবেলা ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মেটিয়াবুরুজ এলাকা। গার্ডেনরিচের বিচালি ঘাট রোডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে (Cylinder blast) আহত অন্তত ২২ জন। তাঁদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)। ১৬ জনকে ট্রমা কেয়ার ইউনিটে ভরতি করে দ্রুত চিকিৎসা শুরু হয়। এদের মধ্যে ৪ জন নাবালক-নাবালিকা। তাদের বয়স ১২ থেকে ১৮ বছর।
বৃহস্পতিবার সন্ধেবেলা ৭৭, বিচালি ঘাট রোডে গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনা ঘটে। অনেকেই ঝলসে যান। ১৬ বছরের আলি হোসেন, ১২ বছরের মোঃ জামাল, ১৩ বছরের জানাদ ও ১৮ বছরের মহঃ ফাইজান-সহ মোট ১৬ জনকে ভরতি করা হয় এসএসকেএম হাসপাতালে। ট্রমা কেয়ার ইউনিটে (Trauma Care Unit) ভরতি তাঁরা। উদ্বিগ্ন পরিবার-পরিজন ভিড় বাড়িয়েছেন হাসপাতালের সামনে। কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে।
[আরও পড়ুন: হাসপাতালে মেলেনি অ্যাম্বুল্যান্স, টোটোয় চড়িয়ে নিয়ে যেতেই মৃত্যু ভাতারের মহিলার]
[আরও পড়ুন: সুকৌশলে খুন? স্বামীর সঙ্গে সার্কাসের খেলা দেখাতে গিয়ে পড়ে মৃত্যু মহিলার, ভাইরাল ভিডিও]
সর্বশেষ খবর
-
সাংসদ পদ টিকবে তৃণমূলত্যাগী এনসিপিআই সদস্যদের? অভিষেকের মামলায় কী জানাল সুপ্রিম কোর্ট?
-
উত্তরপ্রদেশে বিজেপির তুরুপের তাস সাইনা? ভোটযুদ্ধে নামার ইঙ্গিত অলিম্পিক পদকজয়ীর
-
‘ককরোচ’ অভিজিতকে ইংরাজি নিয়ে খোঁচা ‘টুয়েলভথ পাস’ কঙ্গনার, ভাইরাল ভিডিও
-
এবার বল হাতেও ভেলকি বৈভবের! ব্যাটিং ব্যর্থতা ভুলে দলীপ অভিষেকে জোড়া উইকেট, ভিডিও ভাইরাল
-
ফুটপাথে দুধ গরম বিতর্কে বাচ্চা কোলে মুখ্যমন্ত্রীর কাছে মহিলা, ‘বাসস্থানের ব্যবস্থা করব’, বললেন শুভেন্দু