স্টাফ রিপোর্টার: শচীন তেণ্ডুলকরের সই করা শংসাপত্র দিয়ে রক্তদাতাদের সম্মানিত করার অভিনব প্রয়াস নিল বাগুইআটি ইউথ ফোরাম-রূপকায়া৷ ১৫ আগস্ট বাগুইপাড়া এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করতে চলেছে এই ক্লাব৷ এই গ্রীষ্ম পরবর্তী সময়ে রক্তের আকালের কথা মাথায় রেখে এই শিবিরের আয়োজন বলে জানালেন সংস্থার কর্ণধার সোমেশ্বর বাগুই৷
রক্তদান করলে কিছু না কিছু উপহার দেওয়ার রেওয়াজ শুরু হয়েছে আজকাল৷ কোথাও কোথাও মোবাইল ফোন পর্যন্ত দেওয়ার খবর মিলছে৷ তবে তেণ্ডুলকরের সই করা শংসাপত্র দেওয়ার মধ্যে যে অভিনবত্ব আছে তা বাড়তি উৎসাহ দেবে রক্তদাতাদের বলে মনে করেন সোমেশ্বর৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১