দশমীতে বিষাদের সুর মিশে থাকলেও, এবার বিসর্জনকে কেন্দ্র করে পুজোর শেষ মুহূর্তটুকু উপভোগ করার ব্যবস্থা করবে সরকার। এবার সরকারি জেটিতে চেপে গঙ্গাবক্ষে বিসর্জনের সাক্ষী থাকতে দর্শনার্থীরা। দশমীতে কলকাতা-হাওড়ার ঘাটে ঘাটে নিরঞ্জনের বিশেষ মুহূর্ত চাক্ষুষ করার সুযোগ করে দেওয়া হবে।
কলকাতা ও হাওড়ার বিভিন্ন ঘাটে ঘোরানো হবে। গঙ্গাভ্রমণের উদ্দেশে বিকেল ৫টায় দর্শনার্থীদের পৌঁছে যেতে হবে ডব্লুবিটিসি-র মিলেনিয়াম জেটিতে (শিপিং কর্পোরেশনের বিপরীতে)। বিসর্জনের বিশেষ মুহূর্তের সাক্ষী থাকার জন্য জন্য দর্শনার্থীদের মাথাপিছু ভাড়া দিতে হবে ৮০০ টাকা।
পশ্চিমবঙ্গ পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, দশমীতে সন্ধ্যা ৬ টা থেকে ৯টা পর্যন্ত সরকারি মিলেনিয়াম জেটিতে দর্শনার্থীদের কলকাতা ও হাওড়ার বিভিন্ন ঘাটে ঘোরানো হবে। গঙ্গাভ্রমণের উদ্দেশে বিকেল ৫টায় দর্শনার্থীদের পৌঁছে যেতে হবে ডব্লুবিটিসি-র মিলেনিয়াম জেটিতে (শিপিং কর্পোরেশনের বিপরীতে)। বিসর্জনের বিশেষ মুহূর্তের সাক্ষী থাকার জন্য জন্য দর্শনার্থীদের মাথাপিছু ভাড়া দিতে হবে ৮০০ টাকা। জেটি ভ্রমণে দর্শনার্থীদের জন্য থাকবে চা বা কফি, স্ন্যাক্স ও ডিনারের ব্যবস্থা।
পরিবহণ দপ্তরের যোগযোগ নম্বর হল – ৯৪৩২৫৯৭০৯৮/ ৯৪৩৩০৭২০৭৮। হোয়াটসঅ্যাপ – ৯৮৩০১৭৭০০০।
বারাণসীর আকর্ষণীয় বিষয়গুলির মধ্যে অন্যতম গঙ্গায় নৌকাভ্রমণ করে ঘাট পরিদর্শন। এবার দশমীতে রাজ্যবাসীও ঘাটে ঘাটে ঘুরে বিসর্জনের দৃশ্য উপভোগ করতে পারবেন। কীভাবে বুকিং করবেন? পরিবহণ দপ্তরের যোগযোগ নম্বর হল – ৯৪৩২৫৯৭০৯৮/ ৯৪৩৩০৭২০৭৮। হোয়াটসঅ্যাপ – ৯৮৩০১৭৭০০০। শহর থেকে শহরতলিতে প্যান্ডেল হপিংয়ের জন্য সপ্তমী থেকে নবমী বিশেষ বাস, ট্রাম , লঞ্চের ব্যবস্থাও করেছে রাজ্যের পরিবহণ দপ্তর।
সর্বশেষ খবর
-
দিব্যাঙ্গ যুবতীকে ধর্ষণের চেষ্টা বাংলাদেশে! আটক মসজিদের ইমাম
-
নন্দীগ্রামের সংখ্যালঘুদের ‘বন্ধুত্ব’ বার্তা শুভেন্দুর, কেন ভবানীপুর ছাড়েননি? দিলেন ব্যাখ্যা
-
ডায়েট-জিমে কসরতের ফুরসত নেই? এই বিশেষ কৌশলে শাড়িতে দেখাবে স্লিম
-
‘পরীক্ষা ভালো দিয়েছি বলেই বিশ্বাস’, ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ মুক্তির আগে আত্মবিশ্বাসী যিশু
-
মায়াবি নীল চোখ, ৫৫৬ কিমি পাড়ি দিয়ে দেরাদুন পৌঁছল বিরল সাদা বাঘ ‘তেজস’