স্টাফ রিপোর্টার: বিষাক্ত বিরিয়ানি! রবিবার শহরের একাধিক রেস্তোরাঁয় হানা দিয়ে প্রাথমিকভাবে এমনটাই মনে করছে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ৷ শহরের সব রেস্তোরাঁ না হলেও বেশ কিছু রেস্তোরাঁয় বিরিয়ানির সঙ্গে শরীরে ঢুকছে মারাত্মক ক্ষতিকারণ রাসায়নিক৷ ইতিমধ্যে অভিযুক্ত রেস্তোরাঁগুলির তালিকা তৈরি করেছে পুরসভার স্বাস্থ্য দফতর৷ দেওয়া হয়েছে একগুচ্ছ নির্দেশিকা৷ পুরসভা সূত্রে খবর, যে সব রেস্তোরাঁর বিরিয়ানিতে ক্ষতিকারক রাসায়নিকের প্রমাণ মিলেছে প্রয়োজনে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হতে পারে৷
রবিবার শহরের একাধিক রেস্তোরাঁয় হানা দেন পুর স্বাস্থ্য আধিকারিকরা৷ তবে প্রত্যেককে নির্দিষ্ট কিছুদিনের সময়সীমা দেওয়া হতে পারে বলে খবর৷ তার মধ্যে বিরিয়ানি তৈরিতে যদি ক্ষতিকারক রাসায়নিকের ব্যবহার না বন্ধ করা হয় তাহলে কঠোর ব্যবস্থা নেবে পুরসভা৷ কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, যে ধরনের রাসায়নিক শহরের বিরিয়ানিতে মিশছে তাতে ক্যানসার, কিডনি ও পাকস্থলির রোগ হওয়ার সম্ভবনা রয়েছে৷ তবে শুধু শহরের রেস্তোরাঁই নয়, ফুটপাতের বিরিয়ানিতেও নজরদারি চালাবে পুরসভা৷
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’