সুব্রত বিশ্বাস: ট্রেন চলাচল বন্ধ। সামান্য কিছু ট্রেন চলছে, তাও রেলকর্মীদের জন্য। আর তাই সামলাতে কাবু রেল। রবিবার শিয়ালদহ স্টেশনে ঢোকার সময় হাসনাবাদ স্পেশ্যাল ট্রেনের দুটি চাকা লাইন থেকে ছিটকে পড়ে। ট্রেনের গতি সে সময় কম থাকায় রক্ষা পান রেলকর্মীরা। রবিবার হওয়ায় কর্মী সংখ্যাও ছিল কম। অন্য দিন হলে বিপত্তি বাড়ত বলে রেলকর্মী যাত্রীদের অভিযোগ। বড়সড় ক্ষতি না হলেও ঝাঁকুনিতে সামান্য আঘাত পান কয়েকজন। ঘটনার পরই কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন নিরাপত্তার অভাবে। তাঁদের অভিযোগ, ট্রেন চলছে না। লাইনের কাজ রোজই করানো হচ্ছে। একশো শতাংশ সুরক্ষার জন্য একশো শতাংশ ট্রাকম্যানকে কাজে লাগানো হচ্ছে। তারপরেও কীভাবে এই দুর্ঘটনা ঘটে।
শিয়ালদহ ডিভিশন সূত্রে জানা গিয়েছে, বেলা ১০.০৭ মিনিট নাগাদ রেলকর্মীদের নিয়ে যখন হাসনাবাদ স্পেশ্যাল ট্রেনটি শিয়ালদহ ১২ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল ঠিক তখনই তিন নম্বর বগির দুটি চাকা লাইন থেকে পড়ে যায়। প্রচণ্ড ঝাঁকুনির সঙ্গে শব্দে আতঙ্কিত হয়ে পড়েন রেলকর্মীরা। যাত্রী কম থাকায় হুড়োহুড়িতে ছিটকে পড়ার মতো ঘটনা ঘটেনি। ট্রেন থেকে নেমে যাত্রীরা হইচই শুরু করেন। ছুটে আসে আরপিএফ, জিআরপি। পরে ট্রেনটি তোলার জন্য সচেষ্ট হয় ইঞ্জিনিয়ারিং কর্মীরা।
[আরও পড়ুন: দুই কোভিড পজিটিভ প্রসূতিকে ছিনিয়ে নিয়ে গেল পরিবার, হা করে দেখলেন পুলিশ-স্বাস্থ্যকর্মীরা]
প্রাথমিক ভাবে সন্দেহ, উপযুক্ত রক্ষনাবেক্ষনের অভাবে এই লাইনচুত্যির ঘটনা। কোচের সমস্যা, বা লাইনে গোলযোগ তা খতিয়ে দেখছেন আধিকারিকরা। নিয়মিত লাইন রক্ষণাবেক্ষণ সত্ত্বেও ট্রেন প্রায় না চলা অবস্থায় এই দুর্ঘটনা রেলের সুরক্ষার মান নিয়ে প্রশ্ন তুললেন যাত্রী রেলকর্মীরাই।
সর্বশেষ খবর
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
-
ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন? জল্পনায় আরও চাপে কালীঘাট!
-
‘সিনেমাতেই মনোযোগ দিতে চাই’, ‘ফুলপিসি’তে বিনির চরিত্রে প্রশংসিত হতেই ভবিষ্যৎ ভাবনা শ্যামৌপ্তির
-
৫ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন