Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬
Dumdum Station

শিয়ালদহ-হাওড়ার পর এবার দমদম স্টেশনে হকার উচ্ছেদ, বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল বহু দোকান

বঙ্গে পালাবদলের পরে হাওড়া-শিয়ালদহ স্টেশনে হকার উচ্ছেদ হয়েছে। হাওড়া স্টেশনের বাইরে বেআইনি হকার উচ্ছেদে নামানো হয়েছিল বুলডোজার। এবার সেই ছবি দেখা গেল দমদম জংশন স্টেশনে। শনিবার মধ্যরাতে স্টেশনের প্লাটফর্মে অবৈধ হকারদের দোকান ভেঙে, সরিয়ে দেওয়া হল।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ৩১, ২০২৬, ১০:৫৩

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ৩১, ২০২৬, ১০:৫৩

options
link
শিয়ালদহ-হাওড়ার পর এবার দমদম স্টেশনে হকার উচ্ছেদ, বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল বহু দোকান zoom
বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল বহু দোকান।

বঙ্গে পালাবদলের পরে হাওড়া-শিয়ালদহ স্টেশনে হকার উচ্ছেদ হয়েছে। হাওড়া স্টেশনের বাইরে বেআইনি হকার উচ্ছেদে নামানো হয়েছিল বুলডোজার। এবার সেই ছবি দেখা গেল দমদম জংশন স্টেশনে। শনিবার মধ্যরাতে স্টেশনের প্লাটফর্মে অবৈধ হকারদের দোকান ভেঙে, সরিয়ে দেওয়া হল। স্টেশনের বাইরে রাস্তাতে অবৈধ উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার। মধ্যরাতের এই ঘটনা ঘিরে শুরু হয় তুলকালাম। দোকান ভাঙা রুখতে হকার ও ব্যবসায়ীরা চেষ্টাও করেছিলেন। বিশাল পুলিশ বাহিনী, রেল পুলিশ স্টেশন ও সংলগ্ন এলাকা ঘিরে রাখে। বিক্ষোভকারীদের দূরে সরিয়েই চলে অভিযান।

রেলের তরফে স্টেশন চত্বরে বেআইনি হকারমুক্ত অভিযান চলছে। সেই শিয়ালদহ ও হাওড়া স্টেশন হকারমুক্ত হয়েছে। দিন কয়েক আগেই দমদম স্টেশন ও স্টেশন চত্বরেও হকার উচ্ছেদের বিষয়ে নোটিস জারি হয়। তারপর থেকেই ব্যবসায়ীদের মধ্যে দুশ্চিন্তা বাড়ছিল। তৃণমূল ও সিপিএমের শ্রমিক সংগঠনের তরফে বৈঠকও হয়েছিল। কিন্তু গতকাল, শনিবার মধ্যরাতেই দমদমে হকার উচ্ছেদ অভিযান হল। রেলের তরফে অভিযোগ, স্টেশনের বাইরের রাস্তাও আটকে, দোকান বানিয়ে ব্যবসা চলত। রাস্তার পরিসর ছোট হয়ে যাওয়ায় মানুষজনের চলাচলেও সমস্যা দেখা দিত।

Advertisement

রাজ্যের প্রাক্তন সরকারের শ্রমিক সংগঠনের হাত থাকত বলে হকার উচ্ছেদ সম্ভব হত না! দীর্ফদিন ধরে শ্রমিক সংগঠনের মদতে হকাররা বেআইনিভাবে ব্যবসা করছিল ওইসব জায়গায়। রেল অতীতে একাধিকবার চেষ্টা করেও তাঁদের সরাতে পারেনি! এমনই জানিয়েছেন রেলের আধিকারিকরা। রাজ্যে সরকার বদলের তিন সপ্তাহের মধ্যেই চলল বুলডোজার। রেলের দাবি, নোটিস দেওয়ার পরেও ব্যবসায়ীরা সেখান থেকে সরছিলেন না! দমদম স্টেশন চত্বরে যাত্রীদের ভিড় থাকে। মধ্যরাতে বিশাল পুলিশ বাহিনী, বুলডোজার নিয়ে রেলের আধিকারিকরা স্টেশন চত্বরে যান। ভেঙে ফেলা হয় একের পর এক দোকান। উপার্জনের জায়গা হারিয়ে এখন মাথায় হাত ব্যবসায়ীদের।

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.