রাজ্যের মানুষ প্লাস্টিকের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। এই নির্ভরশীলতা কমিয়ে চটের উপর নির্ভরতা বাড়ানোর বার্তা দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। আজ দমদম পার্কে স্বচ্ছ ভারত অভিযানে নামেন তিনি। সেখানে প্লাস্টিক বর্জনের বার্তা দিয়ে চটের ব্যাগ ব্যবহারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শারদ্বত। তিনি বলেন, “চটের ব্যাগ ব্যবহার করুন। তাতে বাংলায় জুটের কারখানাগুলো বাঁচবে। পুরনো দিনে ফিরে যান, থলে নিয়ে বাজার যান।”
রাজ্যে পালাবদলের পর একের পর এক খুলছে রাজ্যের জুটমিলগুলি। এই কারখানাগুলি বাঁচাতে রাজ্যবাসীকে চটের ব্যাগ ব্যবহারের বার্তা দেন স্বাস্থ্যমন্ত্রী। সর্বত্র প্লাস্টিক ব্যবহার না করে সঠিকভাবে তা ব্যবহার করতে বলেন তিনি। প্লাস্টিকের চেয়ার টেবিল হলে ঠিক আছে, তবে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার কমানোর আর্জি জানান। এদিন দমদম পার্ক বাজারে ঘুরে সাধারণ মানুষের মধ্যে চটের ব্যাগ বিতরণ করেন শারদ্বত। ব্যাপক হারে প্লাস্টিকের ব্যবহার বাড়ায় বর্ষায় জল যন্ত্রণা বেড়ে যায়। নর্দমায় জল জমায় এলাকা অপরিচ্ছন্ন হয়ে পড়ে। এই যন্ত্রণা থেকে রক্ষা পেতে চটের ব্যাগ ব্যবহার করতে বলেন শারদ্বত।
আরও পড়ুন:
শারদ্বতের কথায়, “আমাদের সঠিক জায়গায় প্লাস্টিক ব্যবহার করা উচিত। যেমন চেয়ার টেবিল তৈরি হচ্ছে। প্লাস্টিকের ব্যাগ বর্জন করে সমাজকে সচেতন হতে হবে। বায়োটিক্যাল জিনিসপত্র ব্যবহার করতে হবে, এগুলি পরিবেশের ক্ষতি করে না। আজকাল আমরা প্লাস্টিকের মূর্তিও পুজো করছি। পুজো করতে হলে মাটির মূর্তিতে পুজো করুন। সর্বত্র প্লাস্টিক বর্জন করুন। চটের ব্যাগ ব্যবহার করুন। তাতে বাংলায় জুটের কারখানাগুলি বাঁচবে। তাই আমার অনুরোধ, পুরনো দিনে ফিরে যান, থলে নিয়ে বাজার যান। “
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?