গোবিন্দ রায়: সিঙ্গুরের পহলামপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ‘বোর্ড অফ ডিরেক্টরস’ নির্বাচনে স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। ফলে এখনই আর ‘বোর্ড অফ ডিরেক্টরস’ নির্বাচন করানো যাবে না। বৃহস্পতিবার মামলার শুনানি চলার সময় বিচারপতি রাজা বসুচৌধুরী প্রশ্ন তোলেন, কয়েক মাস আগেই ওই সমবায়ে নির্বাচন হয়েছে। ‘বোর্ড অফ ডিরেক্টরর্স নির্বাচনও হয়ে গিয়েছে। তাহলে আবার নতুন করে নির্বাচন করার প্রয়োজন কেন? প্রশ্ন তোলেন বিচারপতি।
এদিন বিচারপতি বলেন, “গত ১৪ ফেব্রুয়ারি ওই সমবায়ে ভোটগ্রহণ হয়। তার পর ১৩ মার্চ সমবায়ের ‘বোর্ড অফ ডিরেক্টরস’ নির্বাচন হয়। সমবায়ের চেয়ারম্যান এবং সচিবও নির্বাচিত হয়ে গিয়েছেন। তাহলে কেন আবার নতুন করে ‘বোর্ড অফ ডিরেক্টরস’ নির্বাচনের প্রয়োজন পড়ল?” যদিও সমবায় কমিশনের তরফে যুক্তি দেওয়া হয় আগের নির্বাচন প্রক্রিয়ায় বেশ কিছু ভুল রয়েছে, সেই কারণেই নতুন করে নির্বাচন করানো প্রয়োজন। যদিও কমিশনের সেই যুক্তি মানতে চাননি বিচারক।
জানা গিয়েছে, সমবায় নির্বাচন হওয়ার পর গত ৪ এপ্রিল নতুন করে ‘বোর্ড অফ ডিরেক্টরস’ ভোট নেওয়ার কথা জানায় সমবায় কমিশন। আগের প্রক্রিয়ায় বেশ কিছু ত্রুটি থাকায় ওই সিদ্ধান্ত বলে জানানো হয় কমিশনের তরফে। এরপরই কমিশনের এই সিদ্ধান্তের বিরোধীতা করে হাই কোর্টের দ্বারস্থ হন ওই সমবায়ের কয়েক জন সদস্য। সেই মামলাতেই এদিন স্থগিতাদেশ দিল হাইকোর্ট। গরমের ছুটির পর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
সর্বশেষ খবর
-
টালা প্রত্যয়ে সাফাই অভিযানে বদলে গেল কমিটি! পুজোর দায়িত্বে কোন শিল্পী?
-
মুখ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ! এফআইআরের পথে শহিদ বিশ্বনাথ রায়ের পরিবার
-
দল বদলে রাজনৈতিক কেরিয়ারে ধাক্কা! এবার ভালোবাসার জায়গায় ফিরবেন প্রতীক উর?
-
‘ওকে আমৃত্যু আগলে রাখব’, শেহনাজ গিলের সঙ্গে সম্পর্কে সিলমোহর দিলেন রাঘব?
-
উত্তরপ্রদেশে মাংস প্রক্রিয়াকরণ কারখানায় অ্যামোনিয়া লিক, বিষাক্ত গ্যাসে অসুস্থ ১৪ মহিলা কর্মী