সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শহরে ভেঙে পড়ল জরাজীর্ণ বাড়ির একাংশ৷ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বউবাজার এলাকার ৭০ নম্বর প্রেমচাঁদ বড়াল স্ট্রিটে৷ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে৷ খবর পেয়েই ঘটনাস্থলে যায় বটতলা থানার পুলিশ ও দমকল৷
জানা গিয়েছে, এই বাড়িটির একটি বারান্দা ভেঙে পড়েছে৷ প্রায় তিন ফুট চওড়াও প্রায় ৩০ ফুট লম্বা ঝুলন্ত ওই বারান্দা৷ ঘটনা সময় ওই বারান্দাতেই দাঁড়িয়েছিলেন দুই মহিলা৷ সেই সময় বারান্দার তলায় রাস্তায় ছিলেন আরও তিনজন৷ ওই মহিলাদের নিয়ে নিচে দাঁড়িয়ে থাকা পথচারীদের উপর ভেঙে পড়ে বারান্দাটি৷ পাঁচজনকেই আশঙ্কাজনক অবস্থায় মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ আঘাত বেশ গুরুতর বলেই জানা গিয়েছে৷
বাড়ছে WBCS পরীক্ষায় আবেদনের বয়ঃসীমা
খবর পেয়েই ঘটনাস্থলে যান মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বাড়িটি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে৷ বাড়ির মালিকরা কেউ আসেন না৷ এখন বাড়িটি প্রায় ভাড়াটিয়াদের দখলে৷ ন্যূনতম রক্ষণাবেক্ষণও করা হয় না বাড়িটির৷ আসেন পুরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়াররাও৷ তাঁরাই বাড়িটির বিপজ্জনক অংশ খতিয়ে দেখেন৷ এরপর ভেঙে দেওয়া হয় আরও কিছুটা অংশ৷
ফের বর্ষবরণের উৎসবে মাতছে কলকাতা
সঙ্গিনী ও এলাকা দখলের লড়াইয়ে শেষে প্রাণ গেল দুই বাইসনের
সর্বশেষ খবর
-
বৈভব মাতামাতির মধ্যে দলীপ ফাইনালে সেঞ্চুরি ঈশানের, টেস্ট দলে কামব্যাকে বার্তা গম্ভীরদের?
-
ভয়ংকর সুন্দর! জেগে উঠল ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি, অগ্ন্যুৎপাতে বাতিল তিন শতাধিক বিমান
-
‘উত্তম কুমারকে বিজেপি বানাতে আসিনি’, মহানায়ক স্মরণে ‘বিজেপি জিন্দাবাদ’ শুনেই চটলেন শমীক!
-
ডার্বির আগে শোকস্তব্ধ ময়দান! সড়ক দুর্ঘটনায় অকালপ্রয়াণ তিন প্রধানে খেলা ফুটবলারের
-
সিদ্ধিলাভের আশায় হত নরবলি, বাংলার প্রাচীন এই দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রহস্যময় কাহিনি