Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬

বউবাজারে ভেঙে পড়ল ‘বিপজ্জনক’ বাড়ি, মৃত ২

চলছে উদ্ধারকাজ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০১৭, ১১:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০১৭, ১১:৫৫

options
link
বউবাজারে ভেঙে পড়ল ‘বিপজ্জনক’ বাড়ি, মৃত ২ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক :  টানা বৃষ্টিতে বউবাজারে বাড়ি ভেঙে মৃত্যু হল দুজনের। আহত হয়েছেন আরও একজন। মৃতদের মধ্যে একজন ওই বাড়ির বাসিন্দা। বছর ২৪এর হংসা সাউ। অন্যজন হিমাদ্রি শেখর পাহাড়ি। তিনি কর্মসূত্রে বাড়িটিতে এসেছিলেন। মঙ্গলবার সকালে বাড়ির ভেতরের একাংশ ধসে গিয়ে বিপত্তি ঘটে। এর আগে বেশ কয়েকজনকে উদ্ধার করেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। চলে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ। বাড়িটির ভেতরে ঢোকার চেষ্টা করেন তাঁরা। বাড়িটির ভিতরে বেশ কিছু অংশ বিপজ্জনক ভাবে ঝুলে রয়েছে বলে জানান দমকলকর্মীরা।

building

Advertisement

[এলাকায় জল জমে? ভুল করেও এই কাজগুলি এখন করবেন না]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

দমকল আসতে দেরী করে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাস্থলে বড় বড় চাঁই ভাঙতে নিয়ে আসা হয় গ্যাস কাটার।  ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। নিয়ে আসা হয় অ্যাম্বুল্যান্স। কাজ শুরু করে বিপর্যয় মোকাবিলা দল।

বাড়িটিকে বিপজ্জনক বলে আগেই ঘোষণা করেছিল পুরসভা। তারপরও কেন কোনও ব্যবস্থা নেওয়া হল না, কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে যান কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়। শহরে এরকম প্রায় হাজার খানেক বাড়ি আছে। তা ভেঙে ফেলা হবে বলে আশ্বাস দেন তিনি। পাশাপাশি, এই বাড়িটিও ভেঙে ফেলা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এদিন, একবালপুরেও একটি বাড়ির বারান্দার একাংশ ভেঙে পড়ে। তবে হতাহতের কোনও খবর নেই।অন্যদিকে, প্রবল বৃষ্টিতে মুম্বইয়ের ঘাটকোপরের দামোদর পার্কে চারতলা বাড়ি ভেঙে পড়ে। মৃত্যু হয়েছে ৮ জনের। গুরুতর জখম হয়েছেন আরও ১৮জন। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৪টি ইঞ্জিন, অ্যাম্বুলেন্স, বিপর্যয় মোকাবিলা দল। উদ্ধার কাজ চলছে।

ছবি- আশুতোষ পাত্র

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.