সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হয় ৫০ কোটি টাকার ব্যবস্থা করতে হবে। নয় খুন করা হবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। এমনই হুমকি চিঠি ঘিরে ছড়াল চাঞ্চল্য।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, হাওড়া রেলওয়ে স্টেশনের জেলারেল ম্যানেজারের কাছে একটি হুমকি চিঠি পৌঁছায়। জইশ-ই-মহম্মদের সদস্য দাবি করে জনৈক এস সি দাস চিঠিটি পাঠিয়েছে। তাতে লেখা, অবিলম্বে ৫০ কোটি টাকার ব্যবস্থা করতে হবে। অন্যথায় হাওড়া ডিভিশনের লক্ষ লক্ষ মানুষকে খুন করা হবে। বিস্ফোরণ ঘটানো হবে স্টেশনে। ওই চিঠিতে আরও দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রীকেও একই কারণে খুন করা হতে পারে। এমনকী বহু জইশ জঙ্গি এ রাজ্যে ওই ব্যক্তির আশ্রয়ে আছে বলেও উল্লেখ চিঠিতে।
স্বাভাবিক ভাবেই এই চিঠি ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। কে বা কারা এমন কাজ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। কড়া করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।
West Bengal: Howrah Railway station received threat letter from a man claiming to be a member of Jaish-e-Mohammad terror outfit pic.twitter.com/1AKYBoBzgG
— ANI (@ANI_news) December 12, 2016
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক