সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে সেই ভিডিও ইন্টারনেটে আপলোড। হাতে-হাতে সেই ভিডিও ছড়িয়ে পড়ে অনেকের কাছে। ঘটনা জানাজানি হতে হাওড়ার শ্যামপুরে উত্তেজনা। অভিযুক্ত শিক্ষকের বাড়িতে চড়াও হয় ছাত্রী ও তার বাড়ির লোকজনের। অভিযুক্ত আশিস মণ্ডল ও তার এক সঙ্গিনীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
[বেআইনি পোস্ত চাষ রুখতে এবার ড্রোনের নজরদারি প্রশাসনের]

শ্যামপুর থানার পুলিশ সূত্রে খবর, গৃহশিক্ষকতার নামে আশিস একাধিক ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। তার বাড়ি শ্যামপুরের অযোধ্যায়। দীর্ঘদিন ধরে ছায়া মণ্ডল নামে এক মহিলার সঙ্গে তার সম্পর্ক রয়েছে। আশিসের স্ত্রী এবং পুত্রও রয়েছে। এলাকার বাসিন্দারা জানান, সম্প্রতি ছায়ার সঙ্গে বনিবনা হচ্ছিল না আশিসের। কিন্তু ছায়া সেটা বুঝতে দেয়নি। শ্যামপুরের সুলতানপুরের একাদশ শ্রেণির ছাত্রীকে পড়াত আশিস। অভিযোগ বেশ কিছুদিন ধরে বিভিন্ন জায়গায় সে মেয়েটিকে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। তাদের এই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে রাখত ছায়া। অভিযোগ, আশিস ও ছাত্রীকে ব্ল্যাকমেল করতে ছায়া ইন্টারনেটে সেই আপত্তিকর ভিডিও আপলোড করে। দ্রুত তা শ্যামপুরের পড়ুয়াদের মোবাইলে ছড়িয়ে পড়ে। ছাত্রীটি গোটা ঘটনা বাড়িতে জানায়। ছায়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হওয়ায় তার রাজনৈতিক প্রভাব রয়েছে বলে জানান এলাকার বাসিন্দারা।
[ডেঙ্গুর ছদ্মবেশে রাজ্যে হানা মারণ ‘ব্রুসেলা’র]
মঙ্গলবার ছায়া ওই ছাত্রীর বাড়িতে যায়। অভিযোগ টাকার টোপ দিয়ে মেয়েটিকে সে চেপে যাওয়ার পরামর্শ দেয়। তাতে রাজি হয়নি মেয়েটির পরিজনরা। তারা ছায়াকে মারধর করে। এরপর ওই মহিলাকে তারা আশিসের বাড়ি যায়। শিক্ষকের বাড়িতে চড়াও হয় তারা। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যায় শ্যামপুর থানার পুলিশ। নামানো হয় ব়্যাফ। পুলিশ আশিস ও ছায়াকে গ্রেপ্তার করে। পুলিশের বক্তব্য, ছায়া ও আশিস এমন কাজ আগেও করেছে। অন্যান্য ছাত্রীদের সঙ্গে এমন ঘৃণ্য আচরণে সে লিপ্ত ছিল। ধৃতদের বুধবার উলুবেড়িয়া মহকুমা আদালত পেশ করা হয়।
সর্বশেষ খবর
-
নেশাই কাড়ল প্রাণ! বাইকে চড়ে বেড়াতে গিয়ে নেপালে পথের বলি বাংলার যুবক
-
কাঁকুড়গাছি বিজেপি কর্মী অভিজিৎ খুনের মামলায় চার্জগঠন! নাম পরেশ-স্বপন-সহ ১৯ জনের
-
স্থির আয়ের বিকল্প খুঁজছেন? হদিশ রইল পাঁচ ‘রত্নে’র
-
ইছামতীর তীরে বুলডোজার! আদালতের নির্দেশে সরকারি জমিতে ওঠা বেআইনি হোটেল ভাঙা শুরু
-
হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বাড়বে সাইবার জালিয়াতি! উদ্বিগ্ন কেন্দ্র, মেটার বিরুদ্ধে পদক্ষেপ?