অর্ণব আইচ: রাতদুপুরে তুমুল অশান্তি আনন্দপুরে। অভিযোগ, এলাকার গুলশান কলোনিতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে চলেছে গুলি। দু’জনের জখম হওয়ার কথাও জানা গিয়েছে। যদিও পুলিশের দাবি, রড ও চপারের আঘাতেই ওই চোট। দুই আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত বিবরণ জেনেছে।
ঠিক কী হয়েছিল? দাবি, এক কারখানাকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে দুই গোষ্ঠীর মধ্যে। তাদের মধ্যে গোলমাল নাকি বহুদিনের। বৃহস্পতিবার একটি গোষ্ঠী এসে কারখানার মালিককে ভয় দেখায়। এর প্রতিবাদ করে অন্য গোষ্ঠী। এরপরই নাকি সংঘর্ষ বেঁধে যায়। চলে গুলি। এলাকার বাসিন্দাদের অভিযোগ অন্তত তিন রাউন্ড গুলি চলেছে।
পরে পুলিশ এলাকায় পৌঁছয়। গুলি চলার প্রমাণ হিসেবে কার্তুজের খোল খোঁজার চেষ্টা করা হচ্ছে ঘটনাস্থল থেকে। জানা গিয়েছে, দুই আহত ব্যক্তির মধ্যে একজন কারখানার মালিক। জানা যাচ্ছে, আহতদের থেকে কয়েকটি নাম পুলিশ জানতে পেরেছে। তাদের সন্ধানে তল্লাশি চলছে বলে খবর।
সর্বশেষ খবর
-
১০৮ জন উদ্ধার হলেও এখনও নেপালে নিখোঁজ ২৭৫ ভারতীয়, জানাল বিদেশমন্ত্রক
-
গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায়! সাসপেন্ড কলকাতা পুলিশের দুই কর্মী
-
অশোকনগরে শুরু তেল উৎপাদন, তৃণমূলকে দুষে শমীক লিখলেন, ‘শক্তিশালী হোক বাংলার অর্থনীতি’
-
স্মার্টওয়াচ অতীত, শরীরের খুঁটিনাটি হিসেব রাখবে অত্যাধুনিক ‘টেম্পল’, কবে আসছে ভারতের বাজারে?
-
পঞ্চায়েত দুর্নীতিতে জিরো টলারেন্স! ‘কাউকে ছাড়া হবে না’, কড়া বার্তা মন্ত্রী দিলীপের