অর্ণব আইচ: সাতসকালে কলকাতার জনবহুল এলাকা থেকে হাড় ও খুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় হরিদেবপুর থানার পুলিশ। ইতিমধ্যেই খুলি ও হাড়গুলিকে পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, সোমবার ভোরে ঠাকুরপুকুরের সত্যেন পার্ক এলাকায় বাড়ি তৈরির জমি পরিস্কার করছিলেন কয়েকজন শ্রমিক। সেই সময় তাঁদের নজরে পড়ে পাশের ঝোপের ভিতরে একটি বস্তা পড়ে রয়েছে। কৌতুহলবশত তাঁরা সেটি খুলতেই উদ্ধার হয় হাড় ও খুলি। এরপরই এলাকায় প্রাতঃভ্রমণকারীদের গোটা ঘটনাটি জানান তাঁরা। এরপর খবর দেওয়া হয় হরিদেবপুর থানায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাড় ও খুলি উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া হাড় ও খুলি মানুষের। কিন্তু কোথা থেকে ওই এলাকায় এল ওই হাড় ও খুলি। কতদিন ধরেই বা ওই এলাকায় রয়েছে সেগুলি। কারাই বা সেগুলি ফেলে গিয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি, উদ্ধার হওয়া হাড় ও খুলি কীসের, তা জানতে ইতিমধ্যেই সেগুলিকে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে আসার পরই ছবিটা কিছুটা স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা।
[আরও পড়ুন: বাঙুর হাসপাতালে ঢুকতে বাধা নিরাপত্তারক্ষীর, পুলিশকে বেধড়ক মার রোগীর পরিবারের]
সর্বশেষ খবর
-
‘ভারতমাতার অপমান, বিবেকানন্দের ছবিতে লাথি বরদাস্ত নয়’, এসআরএফটিআই বিশৃঙ্খলায় কড়া বার্তা মন্ত্রী জগন্নাথের
-
‘পাকিস্তানি গুপ্তচর থেকে ভারতীয় দেশপ্রেমিক’, সময় রায়নাদের রসিকতায় মারাত্মক চটলেন আদনান শামি!
-
পা পিছলে ছিটকে পড়লেন রোহিত! উৎসবে ব্যস্ত দলে উদ্বেগে শুধু কোহলি, ভিডিও ভাইরাল
-
‘ফিটনেস ফর অল’, স্বাস্থ্য ও সক্রিয়তার সংস্কৃতি
-
‘অসম্পূর্ণ হৃদয়কে কেউ…’, আত্মঘাতী ইনফ্লুয়েন্সরের রহস্যময় পোস্ট! কে এই নিধি?