সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিশা চট্টোপাধ্যায়কে সরানোর ২৪ ঘণ্টা পেরনোর আগেই বালিগঞ্জ আসনে নতুন প্রার্থীর নাম ঘোষণা করল হুমায়ুন কবীরের (Humayun Kabir) জনতা উন্নয়ন পার্টি (Janata Unnayan Party)। ওই আসনে লড়বেন প্রাক্তন পুলিশ কর্তা আবুল হাসান। সম্পর্কে হুমায়ুনের মামা তিনি। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই আবুল হাসান বলেন, “আমি রাজনীতি করার লোক নই। দীর্ঘদিন ধরে পুলিশে চাকরি করেছি। হুমায়ুন বলছে দাঁড়াতেই হবে।”
তৃণমূল সাসপেন্ড করার পরই ভরতপুরের বিধায়ক জানিয়েছিলেন ২২ ডিসেম্বর নতুন দল ঘোষণা করবেন তিনি। বিধানসভা নির্বাচনে একশোর বেশি আসনে প্রার্থীও দেবেন। পূর্বঘোষণা মতো সোমবার নিজের দল ঘোষণা করেন হুমায়ুন। আগামী নির্বাচন অর্থাৎ ২৬ এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ১০ আসনে প্রার্থীর নামও ঘোষণা করেন তিনি। যে তালিকায় ছিল নিজের নাম ছিল ২টি কেন্দ্রে। শুধু তাই নয়, তালিকায় ছিলেন হিন্দু প্রার্থীও। বালিগঞ্জের প্রার্থী হিসেবে তিনি ঘোষণা করেছিলেন নিশা চট্টোপাধ্যায়ের নাম।
রাত পেরনোর আগেই সিদ্ধান্ত বদল করে হুমায়ুন কবীর। তিনি জানান, জনতা উন্নয়ন পার্টির হয়ে ভোটের লড়াইয়ে নামবেন না নিশা। কিন্তু কেন? কারণ হিসেবে জানান, সোশাল মিডিয়ায় বহু ভিডিও রয়েছে নিশার। যা জনতা উন্নয়ন পার্টির ভাবমূর্তি নষ্ট করবে বলেই মনে করছে দল। সেই কারণেই প্রার্থী বদলের সিদ্ধান্ত। এবিষয়ে হুমায়ুন কবীর বলেন, “আগামী ৭ দিনের মধ্যে বালিগঞ্জ আসনে মুসলিম প্রার্থীর নাম ঘোষণা করব।” নিশাকে সরানোর ২৪ ঘণ্টা পেরনোর আগেই বালিগঞ্জ আসনে নতুন প্রার্থী দিলেন তিনি। এপ্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন, “উনি আমার নিজের মামা নন, মায়ের খুড়তুতো ভাই। ওনার ছেলেমেয়েরা একটু চিন্তা করছেন। সেটা আমি দেখে নেব। ওনাকে জেতানোর দায়িত্ব আমার।” প্রসঙ্গত, আবুল হাসান আদতে রেজিনগরের বাসিন্দা। তবে কর্মসূত্রে দীর্ঘদিন ধরেই রয়েছেন বেকবাগানে।
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’