সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতার বুকে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠা অস্ত্র কারখানার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ৷ গোপন সূত্রে খবর পেয়ে, সোমবার শহরের সন্তোষপুরে একটি বাড়িতে হানা দেয় সিআইডি ও রবীন্দ্রনগর থানার পুলিশের একটি যৌথ দল৷ পুলিশ সূত্রে খবর, ওই বাড়িটি গৌতম রায় নামের এক ব্যক্তির৷ সেখানে বেআইনি অস্ত্র তৈরি করা হত৷ ওই অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ৩ ব্যক্তিকে৷ উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র৷
[জানেন, কুলভূষণের হয়ে লড়তে কত টাকা নিচ্ছেন আইনজীবী?]
জানা গিয়েছে ধৃত মহম্মদ নসরুল, মহম্মদ ইকবাল ও মহম্মদ সাবির আলম বিহারের বাসিন্দা৷ ধৃতদের থেকে উদ্ধার করা হয়েছে ম্যাগাজিন-সহ ৩৮টি দেশি পিস্তল ও বন্দুক তৈরি করার সরঞ্জাম৷ উল্লেখ্য, গত বুধবার রাতে স্ট্র্যান্ড রোডে সিআরপিএফ ক্যাম্পের সামনে থকে গ্রেপ্তার করা হয় মোসলেম শেখ ও মহম্মদ শামসুদ নামের দুই ব্যক্তিকে৷ ধৃতদের থেকে ৭টি দেশি পিস্তল উদ্ধার করে পুলিশ৷ পরে তাদের জেরা করে হাওড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর দেশী বন্দুক ও কার্তুজ উদ্ধার করে পুলিশ৷ উল্লেখ্য, বিহারের মুঙ্গেরে প্রায় কুটিরশিল্পের পর্যায়ে পৌঁছে গিয়েছে দেশি বন্দুক নির্মাণ৷ চোরাই পথে এবার সেই হাতিয়ার ঢুকছে কলকাতায়৷ তারপর ছড়িয়ে পড়ছে সমস্ত রাজ্যে৷ এ নিয়ে বহুদিন থেকেই দুশ্চিন্তায় রয়েছে প্রশাসন৷
[ছাগল বিক্রির টাকায় শাশুড়ির জন্য শৌচালয় তৈরি করে নজির বৌমার]
প্রসঙ্গত, কলকাতায় বড়সড় নাশকতা চালাতে পারে জেহাদি সংগঠনগুলি বলে সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ তারপরই শহর জুড়ে বাড়িয়ে তোলা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা৷ রেল ও মেট্রো স্টেশনে সুরক্ষা আরও মজবুত করা হয়েছে৷
[নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক মারধর কিশোরকে]
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের