পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির Sangbadpratidin.in৷ এবার পড়ুন টালা পার্ক প্রত্যয়ের পুজো প্রস্তুতি৷
শুভময় মণ্ডল: মন। অনন্ত ও অসীম। কোনও গণ্ডিতে বেঁধে রাখা যায় না তাকে। মনের ব্যাপ্তি বিশাল, প্রসারও বহু দূর। কিন্তু মানুষ ভেদে মনের ধরন পালটায়। পালটায় বৈচিত্রও। মহাশূন্যের মতোই অনন্ত বিস্তৃতি মনেরও। মহাবিচিত্র মনই এবার পুজোয় পাথেয় টালা পার্ক প্রত্যয়ের। উত্তরের বেশ নামী পুজো প্রত্যয়ের মননশীল এই প্রচেষ্টার সাক্ষী থাকবে পুজোর শহর। ৯২তম বর্ষে এবার তাদের থিম ভাবনা মন। পোশাকি নামও তাই। সৃজনে থিমমেকার শিল্পী দেবাশিস বাড়ুই।
থিম যখন মন, তখন মনের সমস্ত আঙ্গিকই মণ্ডপে হাজির থাকবে। মানুষ মনের চোখ দিয়ে যা কিছু দেখে তা অনেকটাই আচ্ছন্নতাপূর্ণ। মন সুদূরপ্রসারী। তাই মণ্ডপে এমন কিছু জিনিস রাখা হচ্ছে যা মনের ব্যাপ্তীকে প্রকাশ করবে। যেমন থাকছে জলপ্রপাত, যাতে জল নেই রয়েছে কাচের বিন্দু। মহাশূণ্য বোঝাতে মণ্ডপকে বিশেষ আকারে তৈরি করা হচ্ছে। মোচ ৫টি ভাগে বাগ করা হয়েছে গোটা মণ্ডপকে। তারই একটি একটি অংশে মানুষের মনকে ব্যাখ্যা করা হয়েছে। শিল্পী লোহা, বাঁশ, ফাইবারের ব্যবহারে মণ্ডপ সাজিয়ে তুলছেন।
মনের আঙিনায় অনন্ত-অসীম মহাশূন্য ধরা দেবে এই মণ্ডপে। নবীন মৃৎশিল্পী সুব্রত মান্নার হাতে গড়ে উঠছে প্রতিমা। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি হচ্ছে মাতৃমূর্তি। আবহ সংগীতের দায়িত্বে শিল্পী শুভদীপ গুহ।
কেমন চলছে পুজোর প্রস্তুতি, দেখুন ভিডিওয়-
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?



