Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬

অফিসের জিমে পড়ে গিয়ে মৃত্যু তথ্যপ্রযুক্তি কর্মীর

অসুস্থতা থেকে মৃত্যু না কি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০১৭, ১৩:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০১৭, ১৩:১৮

options
link
অফিসের জিমে পড়ে গিয়ে মৃত্যু তথ্যপ্রযুক্তি কর্মীর zoom
Advertisement

স্টাফ রিপোর্টার: অফিসের জিমে ট্রেডমিল থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক তথ্যপ্রযুক্তি কর্মীর৷ নিউটাউন এলাকার একটি তথ্যপ্রযুক্তি সংস্থার অফিসের ঘটনা৷ অফিস চলাকালীন যুবকের মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়৷ পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে৷

[বঙ্গবিভূষণে সম্মানিত সৌমিত্র ও নীরেন্দ্রনাথ]

মৃতের নাম অমর এম৷ বয়স ত্রিশের কোঠায়৷ বাড়ি বেঙ্গালুরুতে৷ কাজের সূত্রে তিনি এ রাজ্যে থাকতেন৷ প্রতিদিনের মতো শনিবার সকালেও অফিসের পাঁচ তলায় জিমে যান তিনি৷ তাঁর সঙ্গে ওই সময় জিমে ছিলেন আরও বেশ কয়েকজন সহকর্মী৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে ট্রেডমিলে উঠে ঘাম ঝরাচ্ছিলেন ওই যুবক৷ হঠাৎ তিনি ট্রেডমিল থেকে মাটিতে পড়ে সংজ্ঞাহীন হয়ে যান৷ তাঁর নাক থেকে গলগল করে রক্ত বের হতে শুরু করে৷ সহকর্মীরা সকলে ধরাধরি করে তাঁকে অ্যাম্বুল্যান্সে তুলে হাসপাতালে নিয়ে আসেন৷ সেখানে চিকিৎসকরা অমরকে মৃত বলে ঘোষণা করেন৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[বাদুড়ঝোলা হয়ে গ্রুপ ডি-র পরীক্ষা দিতে গেলেন চাকুরিপ্রার্থীরা]

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷ অফিসের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ অমরের সঙ্গে ওই সময় যাঁরা জিমে ছিলেন, যে কর্মীরা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, সকলকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ কী ঘটেছিল জিমে, এটা নিছকই দুর্ঘটনা, অসুস্থতা থেকে মৃত্যু না কি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, খতিয়ে দেখা হচ্ছে৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.