সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠে গেল। কেষ্টপুরে ভর সন্ধেবেলা গাড়ি নিয়ে ধাওয়া করে এক তরুণীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল। ওই তরুণী অসমের বাসিন্দা। এখানে তিনি আইটি সেক্টরে চাকরি করেন বলে জানা গিয়েছে। দুষ্কৃতীরা ধাওয়া করলে কোনওক্রমে তাদের হাত ছাড়িয়ে পালিয়ে যান ওই তরুণী। গা ঢাকা দেয় পাঁচজনের ওই দলটি। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মহিলার হাত ধরে টেনে গাড়িতে তোলার চেষ্টা করছিল ওই ৫ যুবক। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার।
[বিয়েতে নারাজ পরিবার, বদলা নিতে নেটদুনিয়ায় প্রেমিকার অন্তরঙ্গ ছবি ফাঁস]
সন্ধেবেলা এই ঘটনার পরের দিন তরুণীর এক আত্মীয় বিধাননগর কমিশনারেটের ফেসবুক পেজে অভিযোগ জানান। তারপর ঘটনার তদন্তে নামে পুলিশ। ঘণ্টা কয়েকের মধ্যে পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম বিশ্বজিৎ মজুমদার, কিশোর বিশ্বাস, অভিষেক দাস, অভিষেক বাছার ও সঞ্জয় দাস। বিশ্বজিতের সাদা রঙের ভারনা গাড়ি নিয়ে ওই তরুণীকে ধাওয়া করা হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় চটজলদি দুষ্কৃতীরা ধরা পড়ায় পুলিশের তৎপরতার প্রশংসা করছেন কেষ্টপুর এলাকার বাসিন্দারা। যদিও পাশাপাশি ভর সন্ধেবেলায় রাস্তায় তরুণীর সঙ্গে এমন ঘটনা ঘটায় পুলিশি নজরদারির অভাব নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়দের একাংশ।
অভিযোগ, তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ওই তরুণীকে মঙ্গলবার সন্ধেয় কেষ্টপুর খালপাড়ের নির্জন রাস্তায় অপহরণের চেষ্টা করে দুষ্কৃতীরা। ৬ ফেব্রুয়ারি রাতে সে সময় বাড়ি ফিরছিলেন ওই তরুণী। সে সময় বিশ্বজিতের সাদা রঙের ভারনা গাড়ি নিয়ে তাঁর পিছু নেয় অভিযুক্ত ৫ মদ্যপ যুবক। ভয়ের চোটে প্রাণপণে দৌড়ে কাছের একটি বাড়িতে আশ্রয় নেন ওই তরুণী। মোবাইলে যোগাযোগ করেন তাঁর এক আত্মীয়ের সঙ্গে। জানা গিয়েছে, কেষ্টপুরে একাই থাকতেন অসমের বাসিন্দা ওই তরুণী। পরে বিধাননগর পুলিশের পেজে গোটা ঘটনার কথা পোস্ট করেন তরুণীর ওই আত্মীয়। তারপরেই তরুণীর সঙ্গে যোগাযোগ করে পুলিশ। যদিও ভয়ে প্রথমে অভিযোগ জানাতে রাজি ছিলেন না তরুণী। পরে পুলিশি নিরাপত্তার আশ্বাস পেয়ে পুরো ঘটনা বিস্তারিত জানান। গাড়ির নম্বরের সূত্র ধরে বৃহস্পতিবারই গ্রেপ্তার করা হয় ৫ অভিযুক্তকে। গাড়িটিও বাজেয়াপ্ত করেছে বিধাননগর পুলিশ। ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।
[‘ফ্যালকন হেভি’র জ্বালানি পুড়ে তৈরি হচ্ছে কার্বন, মহাকাশে বাড়ছে জঞ্জাল]
সর্বশেষ খবর
-
গভীর রাতে আবাসনের সুইমিং পুলে ছাত্রীর দেহ! ‘খুন’ নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ
-
এবার শত্রুকে ‘অন্ধ’ করে আক্রমণ! ভারতীয় সেনার রণকৌশলে বিরাট বদল
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা