Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Jadavpur University

মার্ক্স মুছে ‘ফ্রি পিওকে’, মুখ্যমন্ত্রীর দাবি মেনে যাদবপুরে ‘বিদ্রোহে’র দেওয়াল সাজাল এবিভিপি

উঠল আকসাই চিন মুক্ত করার দাবিও, যাদবপুরে নতুন আরও বেশ কিছু স্লোগান দেখা গেল।

রমেন দাস
রমেন দাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৬, ২১:৩১

link
রমেন দাস
রমেন দাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৬, ২১:৩১

options
link
মার্ক্স মুছে ‘ফ্রি পিওকে’, মুখ্যমন্ত্রীর দাবি মেনে যাদবপুরে ‘বিদ্রোহে’র দেওয়াল সাজাল এবিভিপি zoom
যাদবপুর ক্যাম্পাসে নতুূন করে দেওয়াল লিখল এবিভিপি, নিজস্ব ছবি
Advertisement

ভোলবদল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের! ফের ক্যাম্পাসে দেওয়াল লিখন। তবে এবার মুখ্যমন্ত্রীর পরামর্শমতো দলীয় লাইনে দেওয়াল লিখল গেরুয়াপন্থী ছাত্র সংগঠন এবিভিপি। মার্ক্স-লেনিন মুছে লেখা হল – ‘ফ্রি পিওকে’। যাদবপুরে ‘বিদ্রোহে’র দেওয়াল সেজে উঠল অন্যভাবে। বেশ কয়েকদিন ধরে দেওয়াল লিখন নিয়ে যে যুদ্ধ চলছিল, সেই বৃত্ত বোধহয় সম্পূর্ণ হল শনিবার সন্ধ্যায়। রাতের অন্ধকারে কি ফের আগের মতো কেউ বা কারা এবিভিপির পালটা কোনও বার্তা দেওয়ালে লিখে যাবে? তা জানতে উৎসাহী সংশ্লিষ্ট মহল।

যাদবপুর ক্যাম্পাসের দেওয়ালে কোথাও লেখা – ‘ফ্রি পিওকে’, ‘ফ্রি আকসাই চিন’। কোথাও আবার বামপন্থী ছাত্র সংগঠনকে কটাক্ষ করে লেখা – ‘লেনিনবাদ নিপাত যাক’। ‘দেশবিরোধী’ তকমা মুছে লেখা হল – ‘যাদবপুরে আবার রাষ্ট্রবাদ প্রতিষ্ঠিত হোক’। ‘অখণ্ড ভারত’-এর পাশাপাশি নিজেরাই নিজেদের ‘বিপ্লব’কে দীর্ঘজীবী করার কথাও লিখেছে এবিভিপি।

যাদবপুরের দেওয়ালে এবিভিপির পাক অধিকৃত কাশ্মীরের মুক্তির দাবি, নিজস্ব ছবি

বিগত বেশ কয়েকদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কার্যত দেওয়াল যুদ্ধ চলছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মেনে ক্যাম্পাসের দেওয়াল চুনকাম করে মুছে ফেলা হয়েছিল ‘দেশবিরোধী’ সমস্ত স্লোগান। সেই সাদা দেওয়ালের রং শুকোতে না শুকোতেই রাতের অন্ধকারে আবার কেউ বা কারা এসে কার্ল মার্ক্সের উক্তি লিখে দিয়েছিল। পরে তাও মুছে ফেলা হয়। এসব নিয়ে শুভেন্দু অধিকারী বারবারই বলেছেন, ‘‘ফ্রি প্যালেস্টাইন কেন? লিখতে হলে ফ্রি পিওকে লিখুন। কিষেণজি জিন্দাবাদের মতো দেশবিরোধী স্লোগান শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে কাম্য নয়।” এমনকী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য পড়ুয়াদের উদ্দেশে খোলা চিঠি দিয়ে জানিয়েছিলেন, যেখানে সেখানে দেওয়াল লেখা নয়, নির্দিষ্ট গ্রাফিতির জায়গা থাকুক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
যাদবপুরে এবিভিপির দেওয়াল লিখনে উঠল বিতর্কিত আকসাই চিন প্রসঙ্গও, নিজস্ব চিত্র

এরপরই দেখা গেল এবিভিপি একাধিক স্লোগান লিখেছে। কোথাও লেখা – ‘ফ্রি পিওকে’, ‘ফ্রি আকসাই চিন’। কোথাও আবার বামপন্থী ছাত্র সংগঠনকে কটাক্ষ করে লেখা – ‘লেনিনবাদ নিপাত যাক’। ‘দেশবিরোধী’ তকমা মুছে লেখা হল – ‘যাদবপুরে আবার রাষ্ট্রবাদ প্রতিষ্ঠিত হোক’। ‘অখণ্ড ভারত’-এর পাশাপাশি নিজেরাই নিজেদের ‘বিপ্লব’কে দীর্ঘজীবী করার কথাও লিখেছে এবিভিপি।

বাম ছাত্র সংগঠনকে কটাক্ষ এবিভিপির, নিজস্ব ছবি

এ সবই মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুসারী। সাম্প্রতিক ছাত্র সংঘর্ষের মাঝে তিনি কার্যত বামপন্থী ছাত্র সংগঠনগুলিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, ‘‘রাষ্ট্রবাদ প্রতিষ্ঠা হবেই। সবাইকে বন্দে মাতরম গাইতে হবে।” সবমিলিয়ে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপির দেওয়াল লিখন নিয়ে নতুন করে চর্চা শুরু হল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.