সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাদবপুরের পরিস্থিতি নিয়ে রাজভবনে জরুরি বৈঠক রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। বৃহস্পতিবার সকাল ১০ টা বেজে ৪০ মিনিটে রাজভবনে পৌঁছন যাদবপুরের বর্তমান উপাচার্য বুদ্ধদেব সাউ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে এই বৈঠকে।
যাদবপুরে ছাত্রমৃত্যু নিয়ে তোলপাড় গোটা বাংলা। কী হয়েছিল সেই রাতে তা জানতে একদিকে তদন্ত চালাচ্ছে পুলিশ। অন্যদিকে ভবিষ্যতে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই কারণে বিভিন্ন পদক্ষেপ করা হচ্ছে। তার একটা হল সিসিটিভি। তবে না নিয়েও জটিলতা জারি। এরই মাঝে বৃহস্পতিবার সকালে রাজভবনে জরুরি বৈঠক ডাকেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেই মতোই হাজির হন বুদ্ধদেব সাউ।
[আরও পড়ুন: উপনির্বাচনের আগে ধূপগুড়িতে ‘বহিরাগত’! আটক ৬ অসমিয়া, উদ্ধার বিপুল নগদ]
প্রসঙ্গত, যাদবপুর কাণ্ড নিয়ে এর আগেও রাজভবনে বৈঠক করেছেন সি ভি আনন্দ বোস। সেখানেই গঠন করা হয়েছিল অ্যান্টি ব়্যাগিং কমিটি। কমিটির দায়িত্বে বসানো হয় রবীন্দ্র ভারতীর অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়। তিনিও রয়েছেন এদিনের বৈঠকে।
[আরও পড়ুন: চাঁদের আলোয় ভাসল হুগলি, চন্দ্রযানে ‘চোখ দিয়ে’ ইতিহাস উত্তরপাড়ার জয়ন্তর]
সর্বশেষ খবর
-
আজ হরিয়ালি অমাবস্যা ও সূর্যগ্রহণের বিরল যোগ, স্রেফ একটি কাজেই দূর হবে সব বাধাবিপত্তি
-
স্পিকারকে না জানিয়ে নিলম্বিত! অবশেষে সাসপেনশন উঠে গেল বিধানসভার মার্শালের
-
‘হুজুগ’ বলেছিল তৃণমূল, অভয়া কাণ্ডের দু’বছর পর ফের ১৪ আগস্ট ‘রাত দখলে’র ডাক অগ্নিমিত্রার
-
তৃণমূল সাংসদরা পিছনের সারিতে কেন, দলত্যাগীদের পদ খারিজ কবে? স্পিকার সাক্ষাতে প্রশ্ন অভিষেকদের
-
‘জীবনে শর্টকাট নিও না…’, রিলপ্রেমী জেন জি’দের নয়া বার্তা প্রধানমন্ত্রীর