সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিয়াগঞ্জ হত্যাকাণ্ড ঘিরে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত। এই ঘটনাকে হাতিয়ার করে পুজোর পর ফের আন্দোলনে নেমেছে বঙ্গ বিজেপি। সপরিবারে শিক্ষক খুনের ঘটনায় শনিবার ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে ধরনায় বসে বিজেপির নেতা-কর্মীরা। এই ধরনামঞ্চ থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন দিলীপ ঘোষ। রাজ্য বিজেপির সভাপতির বিস্ফোরক অভিযোগ, জিয়াগঞ্জের ঘটনার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বিজেপি সূত্রে খবর, প্রথমে গান্ধীমূর্তির পাদদেশে কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ। এর প্রতিবাদে দিলীপ ঘোষের হুঁশিয়ারি, ‘গান্ধী কারও বাবার নয় যে, ধরনায় অনুমতি দেবে না।’ এরপর রাজ্যের শাসকদলকে তোপ দেগে তিনি বলেন, ‘একজন খুন হয়ে গেলেন, সেটা রাজনীতি নয়? রাজ্যপাল মনের কথা বলেছেন, এটার জন্য তৃণমূলের থেকে অনুমতি নিতে হবে কেন? রাজ্যপাল কারও দাস নয়।’ এরপরই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে দিলীপ ঘোষের দাবি, ‘এখানে আসার জন্য তৃণমূলের কথা মেনে চলব না। এর জন্য পরিবর্তন আনিনি। একজন মায়ের কোল খালি হয়েছে। তার দায় মুখ্যমন্ত্রীর। এখনও পর্যন্ত উনি এই ঘটনায় দুঃখপ্রকাশ করেননি।’
[আরও পড়ুন: জিয়াগঞ্জ কাণ্ডে আটক মৃতের বাবা ও ঘনিষ্ঠ বন্ধু, তদন্তে সহযোগিতা সিআইডির]
একইসঙ্গে হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ‘আজ একটা ডেমো দিলাম। শান্তিপূর্ণভাবে এই আন্দোলন শুরু করলাম। নবান্ন পৌঁছতে বেশি সময় লাগবে না। হাওড়া-কলকাতা আলাদা করে দেব! সে ক্ষমতা বিজেপি রাখে।’ জিয়াগঞ্জের ঘটনায় কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় টুইট করেছেন, গোটা ঘটনা নিয়ে দিল্লিতে দরবার করবে বিজেপি। ঘটনার কথা জানানো হবে রাষ্ট্রপতির কাছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন বঙ্গ নেতারা।
সর্বশেষ খবর
-
বিরাটের পর রোহিত! আফগানিস্তান সিরিজ থেকে কার্যত ছিটকে গেলেন হিটম্যান, নেপথ্যে গম্ভীর?
-
আরও সুগম হবে লাদাখ! ফোটু লা পাসে তৈরি হচ্ছে নতুন সুড়ঙ্গ, ৮২৪ কোটি বরাদ্দ কেন্দ্রের
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা