সরকার বদলের পরই অভয়া কাণ্ডে নয়া মোড়। আর জি কর মামলা (RG Kar Case) থেকে সরল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার বিচারপতি জানান, এই মামলার জন্য রাজ্য জুডিশিয়াল কমিশন গঠন করছে বলে শোনা যাচ্ছে। তাই এই মুহূর্তে এই মামলা শোনার প্রয়োজন নেই। ফলে নিয়ম অনুযায়ী এবার মামলা গেল প্রধান বিচারপতির কাছে।
তৃণমূল সরকারের উৎখাতের নেপথ্যে আর জি কর কাণ্ডের যে একটা বড় ভূমিকা রয়েছে, তা বলাই বাহুল্য। ডিউটি চলাকালীন তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল গোটা বাংলা। দেশ শুধু নয়, গোটা বিশ্বের মানুষ সুবিচারের দাবিতে সুর চড়িয়েছিলেন। পরবর্তীতে তদন্তে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়। তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু অভয়ার পরিবার থেকে শুরু করে বাংলার মানুষ, কেউই এই বিচারে খুশি নন। অধিকাংশেরই অভিযোগ, সত্য গোপন করা হয়েছে। মেয়ের সুবিচারের আশায় নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন অভয়ার মা রত্না দেবনাথ। ভোটে জিতে বর্তমানে তিনি পানিহাটির বিধায়ক। তাঁর বরাবর একটাই দাবি, মেয়ের মৃত্যুর সুবিচার।
আরও পড়ুন:
বিচারপতি মান্থা জানান, “এই মামলার জন্য রাজ্য জুডিশিয়াল কমিশন গঠন করছে বলে শোনা যাচ্ছে। তাই এই মুহূর্তে এই মামলা শোনার প্রয়োজন নেই। এই মামলা শুধুমাত্র মামলাকারীর জন্য গুরুত্বপূর্ণ নয়, এই মামলার দিকে গোটা রাজ্য এবং দেশের মানুষ তাকিয়ে আছে।”
বিজেপি সরকার গঠন হতেই দেখা গেল অভয়া কাণ্ডে নয়া মোড়। মঙ্গলবার আর জি কর মামলা থেকে সরল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ। স্বাভাবিকভাবেই কেন এই সিদ্ধান্ত তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিচারপতি মান্থা জানান, “এই মামলার জন্য রাজ্য জুডিশিয়াল কমিশন গঠন করছে বলে শোনা যাচ্ছে। তাই এই মুহূর্তে এই মামলা শোনার প্রয়োজন নেই।” ফলে মামলা ফেরত গেল প্রধান বিচারপতির কাছে। মামলা প্রসঙ্গে বিচারপতি মান্থা আরও বলেন, “এই মামলা শুধুমাত্র মামলাকারীর জন্য গুরুত্বপূর্ণ নয়, এই মামলার দিকে গোটা রাজ্য এবং দেশের মানুষ তাকিয়ে আছে।”
সর্বশেষ খবর
-
নিজেকে রাজ্য পুলিশের ডিএসপি পরিচয় দিয়ে ৫ লক্ষ টাকা তোলাবাজির চেষ্টা, গ্রেপ্তার প্রতারক
-
চূড়ান্ত হয়ে গেল আগরকরের উত্তরসূরি! গম্ভীরের সঙ্গে জরুরি বৈঠকে চার নির্বাচক
-
রেজিনগরে ঋত-তৃণমূলের ভোটের প্রচারে লজেন্স কুড়োতে গিয়ে দুর্ঘটনা! মৃত ৬ বছরের শিশু
-
প্রায় ১৬ ঘণ্টা পর ইন্দ্রনীল সেনের বাড়ি থেকে বেরল ইডি, আগামিকাল তলব প্রাক্তন মন্ত্রীকে
-
‘ইন্ডির পিণ্ডি চটকে গিয়েছে, দিমাগি নকশালদের পরামর্শ দিতে দিল্লিতে মমতা’, বিস্ফোরক শুভেন্দু