সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ৬৪ দিন পর তিন মিনিটের শুনানিতে মিলল জামিন৷ অবশেষে ছাড়া পেলেন প্রয়াত শিল্পী কালিকাপ্রসাদের গাড়ির চালক অর্ণব রাও৷
[ গ্রামের বাইরে বেরলেই শ্লীলতাহানি, আশঙ্কায় অনশনে ছাত্রীরা ]
গুড়াপের কাছে পথ দুর্ঘটনায় প্রাণ হারান শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য৷ তাঁর মৃত্যুর জন্য দায়ী করা হয় তাঁর চালককেই৷ অভিযোগ ছিল, চালকের অসাবধানতার কারণেই মৃত্যু হয়েছে শিল্পীর৷ তারপর থেকেই জেলে ছিলেন এই চালক৷ যদিও তাঁর মা এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন৷ সম্প্রতি গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মডেল সনিকা সিং চৌহান৷ সে ঘটনায় অভিযোগ উঠেছে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে৷ অনেকের অভিযোগ, বিক্রমের অসাবধানতার কারণেই প্রাণ হারিয়েছেন সনিকা৷ কিন্তু বিক্রমের ক্ষেত্রে যে ধারায় অভিযোগ দায়ের হয়েছিল, অর্ণবের ক্ষেত্রে তা দেওয়া হয়নি৷ এ নিয়েও প্রশ্ন উঠেচিল নানা মহলে৷ বিক্রমের আগাম জামিন মঞ্জুর হওয়ার পর অর্ণবের মা অভিযোগ করে বলেছিলেন, গরিব বলেই তাঁর ছেলেকে জেলে থাকতে হচ্ছে৷ সেলিব্রিটি বলেই অন্য কেউ ছাড়া পেয়ে যাচ্ছেন৷
[ তিন বছর পেরিয়েও মোদিতেই ভরসা ৬০% ভারতীয়র ]
এই মামলারই শুনানিতে আজ কলাকাতা হাই কোর্ট ১০,০০০ টাকা বন্ডে জামিন মঞ্জুর করল৷ এদিন আদালতকে জানানো হয় যে, যার জামিনের কথা হচ্ছে তিনি ছিলেন প্রয়াত কালিকাপ্রসাদের গাড়ির চালক৷ কিন্তু আদালত জানায়, শিল্পীর নাম এখানে গুরুত্বপূর্ণ নয়৷ অভিযুক্ত কার গাড়ির চালক ছিলেন সেটা বিচার্য বিষয় নয়৷ বরং কী দোষ করেছেন সেটাই দেখার৷ আদালতের প্রাথমিক পর্যবেক্ষণ, ৩০৪ ধারার বদলে অর্ণবের বিরুদ্ধে ৩০৪-এ ধারাও দেওয়া যেতে পারত৷ এরপরই অর্ণবের জামিন মঞ্জুর করে আদালত৷ প্রায় ৬৪ দিন পর ছাড়া পেলেন তিনি৷
সর্বশেষ খবর
-
হাসনাবাদে হাড়হিম ঘটনা! বাড়ির পাশের পুকুর ভাসছে দু’মাসের শিশু, খুনের অভিযোগ সন্তানহারা মায়ের
-
সপ্তাহের শুরুতেই পার্ক স্ট্রিটের কাছে দুর্ঘটনার কবলে পুলকার, আহত ৩ স্কুলপড়ুয়া, আটক ২ গাড়ির চালক
-
কুড়মালি ও সাঁওতালি ভাষায় গীতার অনুবাদ, আরও এক জরুরি কাজ অভিমন্যুর
-
তিন দশকের সুর-সফর, দেবজ্যোতিকে সম্মানিত করল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স
-
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় ৬৬ টন ত্রাণ পাঠাল ভারত, তৈরি অস্থায়ী হাসপাতাল