Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬

কালিকাপ্রসাদের মৃত্যুর ঘটনায় জামিন মঞ্জুর গাড়ির চালকের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ৬৪ দিন পর তিন মিনিটের শুনানিতে মিলল জামিন৷ অবশেষে ছাড়া পেলেন প্রয়াত শিল্পী কালিকাপ্রসাদের গাড়ির চালক অর্ণব রাও৷ [ গ্রামের বাইরে বেরলেই শ্লীলতাহানি, আশঙ্কায় অনশনে ছাত্রীরা ] ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়। চোখ রাখুন Advertisement গুড়াপের কাছে পথ দুর্ঘটনায় প্রাণ হারান শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য৷  … <p class="link-more"><a href="https://www.sangbadpratidin.in/kolkata/kalikaprasad-bhattacharyas-driver-granted-bail/pid/62233/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "কালিকাপ্রসাদের মৃত্যুর ঘটনায় জামিন মঞ্জুর গাড়ির চালকের"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০১৭, ০৭:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০১৭, ০৭:৫৯

options
link
কালিকাপ্রসাদের মৃত্যুর ঘটনায় জামিন মঞ্জুর গাড়ির চালকের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ৬৪ দিন পর তিন মিনিটের শুনানিতে মিলল জামিন৷ অবশেষে ছাড়া পেলেন প্রয়াত শিল্পী কালিকাপ্রসাদের গাড়ির চালক অর্ণব রাও৷

[ গ্রামের বাইরে বেরলেই শ্লীলতাহানি, আশঙ্কায় অনশনে ছাত্রীরা ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গুড়াপের কাছে পথ দুর্ঘটনায় প্রাণ হারান শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য৷  তাঁর মৃত্যুর জন্য দায়ী করা হয় তাঁর চালককেই৷ অভিযোগ ছিল, চালকের অসাবধানতার কারণেই মৃত্যু হয়েছে শিল্পীর৷ তারপর থেকেই জেলে ছিলেন এই চালক৷ যদিও তাঁর মা এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন৷ সম্প্রতি গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মডেল সনিকা সিং চৌহান৷  সে ঘটনায় অভিযোগ উঠেছে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে৷ অনেকের অভিযোগ, বিক্রমের অসাবধানতার কারণেই প্রাণ হারিয়েছেন সনিকা৷ কিন্তু বিক্রমের ক্ষেত্রে যে ধারায় অভিযোগ দায়ের হয়েছিল, অর্ণবের ক্ষেত্রে তা দেওয়া হয়নি৷ এ নিয়েও প্রশ্ন উঠেচিল নানা মহলে৷ বিক্রমের আগাম জামিন মঞ্জুর হওয়ার পর অর্ণবের মা অভিযোগ করে বলেছিলেন, গরিব বলেই তাঁর ছেলেকে জেলে থাকতে হচ্ছে৷  সেলিব্রিটি বলেই অন্য কেউ ছাড়া পেয়ে যাচ্ছেন৷

[ তিন বছর পেরিয়েও মোদিতেই ভরসা ৬০% ভারতীয়র ]

এই মামলারই শুনানিতে আজ কলাকাতা হাই কোর্ট ১০,০০০ টাকা বন্ডে জামিন মঞ্জুর করল৷ এদিন আদালতকে জানানো হয় যে, যার জামিনের কথা হচ্ছে তিনি ছিলেন প্রয়াত কালিকাপ্রসাদের গাড়ির চালক৷ কিন্তু আদালত জানায়, শিল্পীর নাম এখানে গুরুত্বপূর্ণ নয়৷ অভিযুক্ত কার গাড়ির চালক ছিলেন সেটা বিচার্য বিষয় নয়৷ বরং কী দোষ করেছেন সেটাই দেখার৷ আদালতের প্রাথমিক পর্যবেক্ষণ, ৩০৪ ধারার বদলে অর্ণবের বিরুদ্ধে ৩০৪-এ ধারাও দেওয়া যেতে পারত৷ এরপরই অর্ণবের জামিন মঞ্জুর করে আদালত৷ প্রায় ৬৪ দিন পর ছাড়া পেলেন তিনি৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.