সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামিন পেয়েই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়ার পণ করেছেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচি (Kaustabh Bagchi)। রবিবার ডিএ আন্দোলনের মঞ্চে দেখা গেল তাঁকে। নিশানা করলেন রাজ্য সরকারে। জানালেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ডাকা যে কোনও কর্মসূচিতে যোগ দিতে প্রস্তুত তিনি।
বকেয়া ডিএ-এর দাবিতে সরকারি চাকরি প্রার্থীদের আন্দোলন-অনশন চলছে। কিন্তু তা মোটেও ভালভাবে নিচ্ছে না প্রশাসন। শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম কটাক্ষ করতেও ছাড়েননি সরকারি কর্মীদের। পুরমন্ত্রী চাকরি ছাড়ার পরামর্শও দিয়েছিলেন। রবিবার সেই আন্দোলনকারীদের সঙ্গেই দেখা করলেন কৌস্তুভ। তাঁদের পাশে দাঁড়ালেন তিনি। দৃঢ় কন্ঠে বললেন, “সরকারি কর্মচারীদের ডিএ আটকে দেওয়ার ক্ষমতা কারও নেই। শোভনদেব চট্টোপাধ্যায় এদের খাওয়া নিয়ে কথা বলছেন। কই আপনাদের নেতাদের ঘুষ খাওয়া নিয়ে তো কিছু বলছেন না।” কৌস্তুভ বাগচির কথায়, “তৃণমূল নেতাদের ঘুষ খাওয়া বন্ধ হলেই ডিএ পাবেন সরকারি কর্মীরা।”
[আরও পড়ুন: ‘নিজেদের ব্যর্থতা ঢাকতে অন্য বিরোধী দলের ক্ষতি চাইছে’, কংগ্রেসকে তীব্র আক্রমণ কুণালের]
প্রসঙ্গত, সংবাদমাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় শনিবার ভোর রাতে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল কৌস্তভ বাগচিকে। যদিও কয়েকঘণ্টার মধ্যেই জামিনে মুক্ত হন তিনি। মুক্তি পেয়েই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়ার ডাক দেন আইনজীবী। মুখ্যমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার অঙ্গীকার করে নেড়া হয়েছেন তিনি।
[আরও পড়ুন: উপসর্গ জ্বর-সর্দি-কাশি, বি সি রায় হাসপাতালে ফের মৃত্যু ৬ শিশুর]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক