রবিবার থেকে শুরু হল কবি সুভাষ মেট্রো স্টেশন ভাঙার কাজ। গত বছর ২৮ জুলাই কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে ফাটল দেখা গিয়েছিল। এছাড়াও অন্যান্য একাধিক ত্রুটির কারণে এই স্টেশন থেকে মেট্রো পরিষেবা বন্ধ ছিল প্রায় ১০ মাস। বর্তমানে শহিদ ক্ষুদিরাম পর্যন্তই পরিষেবা চালু আছে।
রবিবার কবিসুভাষ মেট্রো স্টেশনের কাজ চালুর করার জন্য শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে রেক রিভার্সাল করা হয়। যাতে ওই স্টেশন থেকেই ডাউনের মেট্রো ঘুরে আপ লাইনে যেতে পারে, তার ব্যবস্থা করা হবে। এই কারণে রবিবার দিনভর মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ। কবি সুভাষ মেট্রো বন্ধ থাকাকালীন শহিদ ক্ষুদিরাম স্টেশনেই মেট্রো ফাঁকা করে সেটি কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়া হত। সেখান থেকে মেট্রো ঘুরে আবার আপ লাইনে যেত।
মেট্রো কর্তৃপক্ষের রিপোর্ট বলছে, নয়া কবি সুভাষ স্টেশনের নকশা বা ব্লু প্রিন্ট তৈরির কাজ শেষ হয়েছে এবছরের গোড়াতেই। প্রসঙ্গত, গত বছর স্টেশনের পিলারে ফাটল দেখা দিতেই যাত্রী সুরক্ষার স্বার্থে কবি সুভাষ স্টেশন থেকে পরিষেবা অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল। এই সময়কালে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত যাত্রী নিয়ে যাতায়াত করত মেট্রো। ১০ মাসের দীর্ঘ সময় পেরিয়ে অবশেষে কবি সুভাষ স্টেশনের ভাঙার কাজ শুরু হল। মেট্রো কর্তৃপক্ষ মনে করছে, পরিকল্পনা মতো কাজ এগোলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কবি সুভাষ স্টেশনের কাজ সম্পন্ন হতে পারে।
সর্বশেষ খবর
-
ডিভোর্স না দিয়ে বিয়ে করলেই ২০ শতাংশ কেটে নেওয়া হবে মাইনে! অসমে বড় ঘোষণা হিমন্তের
-
হাসপাতালে সদ্যোজাতর ভিডিও করে বিতর্কে, এবার বেবি শুট নিয়ে কটাক্ষের কী জবাব সেই ইনফ্লুয়েন্সরের?
-
নাইট রাইডার্সের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত, গোয়েঙ্কার দল চ্যাম্পিয়ন হতেই নড়েচড়ে বসলেন শাহরুখ!
-
ভিডিও কলে শেষ কথা, পেটের টানে আলিপুরদুয়ার থেকে তারাপীঠে এসে মৃত্যু গাড়িচালক স্বামীর, কেঁদে আকূল স্ত্রী
-
৭৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মুকুব! কৃষকদের জন্য বিরাট উপহার মুখ্যমন্ত্রী বিজয়ের