রাহুল চক্রবর্তী: বাজেট অধিবেশন বলে কথা। দ্রুত গাড়ি থেকে নেমে হনহনিয়ে বিধানসভায় ঢুকে গেলেন বিধায়ক। কিন্তু ফিরে এসে এ কী কাণ্ড! অনেক চেষ্টা করেও গাড়ি খুলল না। আসলে গাড়ি যে ভিতর থেকে লক করা। গাড়ির চালক থেকে বিধানসভার কর্মী- হাজার চেষ্টা করেও তালা খুলল না। ঠায় বিধানসভা চত্বরে দাঁড়িয়ে থাকলেন বিধায়ক।
[জাতীয় ক্ষেত্রে ফের উজ্জ্বল বাংলা, দেশের সেরা সাংসদ দীনেশ ত্রিবেদী]

মেমারির তৃণমূল বিধায়ক নার্গিস বেগমের এই অবস্থা দেখে মঙ্গলবার বিধানসভায় তুমুল কৌতূহল। বিস্তর উঁকিঝুঁকি। কার অন্যমনস্কতায় এমন কাণ্ড? খোঁজ নিয়ে জানা যায়, বিধায়কের গাড়ির চালক গণ্ডগোল বাধান। এদিন বারোটা নাগাদ বিধানসভার চৌহদ্দিতে গাড়ি রাখেন নার্গিস বেগম। সাদা স্করপিও গাড়িতে চেপে তিনি এসেছিলেন। রাজ্যপালের ভাষণ শুনতে দ্রুত তিনি বিধানসভার ঢুকে যান। ইতিমধ্যে বিধায়কের গাড়ির চালক জল খেতে যাবেন বলে গাড়ি থেকে নামেন। কিন্তু তিনি কোনও কারণে গাড়ি থেকে চাবিটি না বের করে বাইরে থেকে লক করেন। ফিরে এসে তাই অনেক চেষ্টাতেও আর গাড়ি খুলতে পারেননি। আসলে এখন গাড়ির অটোমেটিক লক থাকায় এই বিপত্তি। বেলা একটা থেকে গাড়ির তালা খোলার চেষ্টা শুরু হয়। বিধায়কের গাড়ির চালককে সাহায্য করতে আসেন বিধানসভার কর্মীরা। কাচের ভিতর দিয়ে তার ঢুকিয়ে আনলক করার ব্যবস্থা হলেও তাতে কাজ হয়নি। খাস বিধানসভায় গাড়ি ঘিরে এত লোক দেখে দ্রুত ভিড় জমে যায়। চালকের খামখেয়ালিপনা নিয়ে নানা রকম কথাবার্তা শুরু হয়।
[বইমেলায় শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা, ছোটদের জন্য পরিচয়পত্র]
বিকেল চারটের পরও গাড়ির তালা না খুলতে পারায় একটি গ্যারাজের সঙ্গে যোগাযোগ করা হয়। সেখান থেকে আরও কিছু যন্ত্রপাতি আনা হয়। এরপরও তালা খোলা না গেলে সংশ্লিষ্ট গাড়ি যে সংস্থার তাদের সঙ্গে যোগাযোগ করা হবে। তালা খোলার চেষ্টা চলার মধ্যে প্রথম দিনের মতো বিধানসভার অধিবেশন শেষ হয়ে যায়। প্রায় প্রত্যেক বিধায়ক বেরিয়ে গেলেও নার্গিস বেগম বিধানসভায় আটকে পড়েন। এই বিড়ম্বনা নিয়ে অবশ্য তিনি মুখ খুলতে চাননি।
সর্বশেষ খবর
-
বিশ্বের মানচিত্রে বদল, অখণ্ড কাশ্মীরকেও ভারতের অন্তর্ভুক্ত দেখানো হোক
-
ক্যামাক স্ট্রিট কাণ্ডে ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের! মামলায় হস্তক্ষেপ নয়, ফিরল হাই কোর্টে
-
বাড়ি-গাড়ি লুকাচ্ছেন অনেকে! অন্নপূর্ণা-আয়ুষ্মান পেতে ভুয়ো তথ্য জনগণনায়
-
মশার লার্ভার হটস্পট টালিগঞ্জ, কসবা, নিউ আলিপুর! রাজ্যজুড়ে ডেঙ্গু আক্রান্ত প্রায় ৪ হাজার
-
ক্রিকেট বিশ্বায়নের বাস্তবায়ন! ভারত-জাপান ম্যাচ নিয়ে আবেগঘন বিসিসিআই সচিব