Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬

শহরে থাবা বসাচ্ছে ডেঙ্গি, ২ পড়ুয়া-সহ মৃত ৪

দক্ষিণ দমদম পুরসভায় আতঙ্কিত বাসিন্দারা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০১৯, ১৩:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০১৯, ১৩:১২

options
link
শহরে থাবা বসাচ্ছে ডেঙ্গি, ২ পড়ুয়া-সহ মৃত ৪ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  রাজ্যে ক্রমশ থাবা বসাচ্ছে ডেঙ্গি। দক্ষিণ দমদম পুরসভা এলাকায় ইতিমধ্যেই ২ স্কুল পড়ুয়া-সহ ৪ জনের মৃত্যু হয়েছে। এলাকাতে ৩০০-রও বেশি মানুষ আক্রান্ত।

[সাউথ পয়েন্টের ছাত্রের রহস্যমৃত্যু, তবে কি ফের কামড় বসালো ‘নীল তিমি’?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সমস্যা সবচেয়ে বেশি এই এলাকায়। স্থানীয়দের অভিযোগ, দক্ষিণ দমদম পুরসভা মশা নিয়ন্ত্রণে ব্যর্থ। নিয়মিত সাফাই না করারও অভিযোগ উঠছে। স্থানীয়দের অভিযোগ এলাকা জুড়ে  ডেঙ্গি সহ মশা বাহিত রোগের উপদ্রব শুরু হওয়ার বেশ কয়েকদিন পরেও, হুঁশ ফেরেনি পুরসভার। মৃত্যুর সংখ্যা বাড়ার পর পুরসভা কর্মীরা মাঠে নেমেছেন বলে অভিযোগ বাসিন্দাদের।

[খুন না আত্মহত্যা? নেতাজিনগরে নববধূর রহস্যমৃত্যু]

স্থানীয়দের আরও অভিযোগ, পুরসভার তরফে ডেঙ্গির মোকাবিলা না করে, খবর চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এর ফলে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গিতে মৃত্যু হলেও সরকারিভাবে তা সামনে আসছে না।

[বৈবাহিক ধর্ষণকে অপরাধের তকমা কেন, টুইট করে বিতর্কে স্বরাজ কৌশল]

এদিকে শুধু দমদমই নয়, রাজ্যের বিভিন্ন জেলায় বাড়ছে ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা। এদিকে, মঙ্গলবার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে পূর্ব সিঁথির মধুগড় এলাকায় ঐশি পাল নামে বছর আটের এক শিশুর মৃত্যু হয়। গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল ঐশি। জ্বর বাড়ায় তাকে ভর্তি করা হয় স্থানীয় এক হাসপাতালে। তার মৃত্যুর পরেই উত্তেজনা ছড়ায় এলাকায়। স্বাস্থ্য বিভাগের পৌর পারিষদ গোপা পাণ্ডের পদত্যাগ দাবি করে দমদম রোড অবরোধ করেন স্থানীয়রা।

[পাহাড় নিয়ে সর্বদল বৈঠক ইতিবাচক, আলোচনার দরজা খোলা]

এর পাশাপাশি, অভিযোগ ডেঙ্গির চিকিৎসায় গাফিলতিরও। দিন তিনেক আগেই দক্ষিণ দমদম পুরসভায় অন্তঃসত্ত্বার মৃত্যুতে কাঠগড়ায় দাঁড়ায় আরজিকর হাসপাতাল। গত শুক্রবার ভর্তি করা হলেও ওই অন্তঃসত্ত্বার কোনও চিকি‍ৎসাই করা হয়নি বলে অভিযোগ। এমনকি পরে তাকে ফেরতও পাঠিয়ে দেয় আরজিকর। বাগুইআটির নার্সিংহোমে ভর্তি করা হলে শনিবার রাতে মৃত্যু হয় অন্তঃসত্ত্বার।

[চোটগ্রস্ত জুনিয়র ফুটবলার রাহুলের পাশে দাঁড়ালেন দীপেন্দু]

রবিবার মৃত অন্তঃসত্ত্বার বাড়িতে যান দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পাঁচু রায়। প্রকোপ বেড়ে চললেও যথারীতি এলাকায় ডেঙ্গি রুখতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। দক্ষিণ দমদম এলাকায় ডেঙ্গির লাগামছাড়া প্রকোপ। ইতিমধ্যেই ৪ জন মারাও গিয়েছেন। তার মধ্যেই সরকারি হাসপাতাল থেকে রোগি ফেরানোর ঘটনায় প্রশাসনকেই দুষছেন স্থানীয়রা। ক্রমশ ছড়াচ্ছে আতঙ্ক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.