সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুড়ির সুতো গলায় জড়িয়ে রক্তারক্তি কাণ্ড ঘটল মা উড়ালপুলে৷ গুরুতর জখম সমর মজুমদার, হাওড়ার বালির বাসিন্দা৷ বেলুড়ের এক হাসপাতালে চিকিৎসার পর আপাতত বাড়ি ফিরে গিয়েছেন তিনি৷ এই ঘটনায় তপসিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন জখম ব্যক্তি৷
[বেলেঘাটায় কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে গবেষকের শ্লীলতাহানি, প্রশ্নে নিরাপত্তা]
বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বাইকে চড়ে মা উড়ালপুল থেকে পার্ক সার্কাসের দিকে আসছিলেন সমর মজুমদার৷ গাড়ির গতিবেগ ছিল ৪০-৫০ কিলোমিটার৷ আচমকাই তাঁর গলায় ঘুড়ির সুতো জড়িয়ে যায়৷ যন্ত্রণা শুরু হয়৷ ওই অবস্থাতেই ব্রিজ থেকে নেমে পার্ক সার্কাসের কাছে এসে বাইক থামিয়ে দেন সমরবাবু৷ কিন্তু ততক্ষণে গলা দিয়ে রক্তপাত শুরু হয়ে গিয়েছে৷ রক্তের দাগ লেগে যায় পোশাকেও৷ সমর মজুমদারকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দা ও পখচলতি মানুষ৷ তাঁকে ইসলামিয়া হাসপাতালে তাঁর প্রাথমিক চিকিৎসা হয়৷ পরে স্থানান্তরিত করা হয় হাওড়ার বেলুড়ে এক নার্সিংহোমে৷ কিছুটা সুস্থ হলে সমরবাবুকে বাড়িতে নিয়ে চলে যান পরিজনেরা৷ চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত রক্তক্ষরণ বন্ধ হয়ে গেলেও, ক্ষত অত্যন্ত গভীর৷ তাই আগামী কয়েকদিন বাইক না চালানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা৷ মা উড়ালপুলে দুর্ঘটনার পর সমরবাবু নিজেও রীতিমতো আতঙ্কিত৷ তপসিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি৷
[৫, ১০-এর কুপন বিলিয়ে অর্থ সংগ্রহের প্রস্তাব প্রদেশ কংগ্রেসের, তলব বঙ্গ নেতৃত্বকে]
এর আগে মা উড়ালপুলে ঠিক একইভাবে দুর্ঘটনা ঘটেছিল৷ সেবার ঘুড়ির সুতোর ফাঁসে জখম হন এক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র৷ ঘটনাচক্রে তিনিও হাওড়ারই বাসিন্দা ছিলেন৷ মা উড়ালপুলে বছর সাতেকের এক শিশুও ঘুড়ির সুতোয় জখম হয়৷ একের পর এক ঘটনার জেরে অতিরিক্ত মাঞ্জা দেওয়া সুতো বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন৷ তা সত্ত্বেও বাজারে এই সুতো কীভাবে মিলছে, তা নিয়ে উঠছে প্রশ্ন৷
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’