Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

শহরের রাস্তার ক্ষতস্থান চিহ্নিত করল ট্রাফিক পুলিশ, পুজোর আগেই সংস্কারের আশ্বাস

পুজোর আগে বেহাল রাস্তার হাল কি ফিরবে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০১৮, ১৯:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০১৮, ১৯:২২

options
link
শহরের রাস্তার ক্ষতস্থান চিহ্নিত করল ট্রাফিক পুলিশ, পুজোর আগেই সংস্কারের আশ্বাস zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষার শুরুতেই শহরের একাধিক রাস্তার কোথাও উঠে গিয়েছে পিচের আস্তরণ, তো কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত৷ যা ভোগান্তি বাড়াচ্ছে যাত্রীদের৷ বাড়ছে দুর্ঘটনার সম্ভাবনাও৷ এবার  সেই রাস্তাগুলি চিহ্নিত করল কলকাতা ট্রাফিক পুলিশ৷ যানচলাচল স্বাভাবিক রাখতে ১৫০টি রাস্তা চিহ্নিত করা হয়েছে৷ লালবাজার ট্রাফিক গার্ডের পঁচিশজন প্রায় দু’সপ্তাহ ধরে বেহাল রাস্তার তালিকা তৈরি করেছেন৷ ওই তালিকা পাঠানো হয়েছে কলকাতা পুরসভায়৷

বেহাল রাস্তার তালিকা হাতে পাওয়ার পরই কলকাতা পুলিশের সিপি, ডিসি-সহ উচ্চপদস্থ আধিকারিকরা ও কলকাতা পুরসভা কর্তৃপক্ষ একসঙ্গে একটি বৈঠক করে৷ কলকাতা ট্রাফিক সূত্রে খবর, ডায়মন্ড হারবার রোড, ইএম বাইপাস, আরজি কর হাসপাতাল লাগোয়া রাস্তাগুলিকেই মূলত বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে৷  ওই বৈঠকেই খুব শীঘ্রই রাস্তা সংস্কারের কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

Advertisement

[পার্শ্ব শিক্ষকদের বেতন একলাফে অনেকখানি বাড়িয়ে চমক শিক্ষামন্ত্রীর]

দুর্ঘটনা রোধে ইতিমধ্যেই ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি নিয়েছে রাজ্য৷ এরপরও বেশ কয়েকটি দুর্ঘটনার সাক্ষী হয়েছে শহরের রাস্তা৷ দুর্ঘটনার হার আরও কমাতে উদ্যোগী কলকাতা ট্রাফিক ও পুর কর্তৃপক্ষ৷ যে রাস্তাগুলি বেশি জনবহুল এবং অফিস টাইম বা অন্যান্য সময়ে যানচলাচলের সংখ্যা বেশি, সেখানে ডিভাইডার তৈরির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে৷ এছাড়াও রাস্তার পাশে থাকা গাছে অনেক সময় সিগন্যাল দেখতে সমস্যা হয় গাড়িচালকদের৷ ওই সমস্যা কীভাবে মেটানো যায়, তা নিয়েও আলোচনা হয় বৈঠকে৷

[পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেল ব়্যালি কৃষকদের, উদ্যোগ তৃণমূলের]

পুজো আসতে এখনও মাস তিনেক বাকি৷ তার আগেই রাস্তা তৈরির কাজ শেষ হয়ে যাবে বলে দাবি কলকাতা ট্রাফিকের৷ রাস্তা সংস্কারের সময় কিছু রাস্তার যান নিয়ন্ত্রণ করা হতে পারে৷ সেক্ষেত্রে আমজনতার সাহায্য চেয়েছেন পুর-কর্তৃপক্ষ৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.