সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পার্কের গেট ধরে খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢোলে পড়ল কিশোরী। লোহার গ্রিলের গেট মাথার উপরে ভেঙে পড়ে তার। হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
শনিবার সন্ধেয় দক্ষিণ কলকাতার ট্যাংরা পার্কের এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সুশীলা হালদার। বয়স ১১ বছর। এদিন পার্কের লোহার গ্রিলের গেটের শিক ধরে ঝুলে খেলা করছিল সে। আচমকাই হুড়মুড়িয়ে পড়ে যায় গেটটি। গ্রিলের নিচেই চাপা পড়ে যায় কিশোরী। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। কিন্তু এই ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।
[আরও পড়ুন: ছেলে বাড়ি না নিয়ে যাওয়ায় হাসপাতালে ‘বন্দি’ মা, বৃদ্ধাকে নিয়ে বিপাকে এনআরএস]
ট্যাংরা পার্কের ওই স্থানে অনেকেই হাঁটাচলা করেন। কচিকাঁচারা খেলাধুলো করে। সেখানে এভাবে গ্রিলের গেট ভেঙে পড়ায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয়রা। প্রশ্ন উঠছে, তবে কি দীর্ঘদিন ধরে কোনও রক্ষণাবেক্ষণ হয় না এই পার্কের? স্থানীয়রা জানাচ্ছেন, পুর কর্তৃপক্ষকে এ নিয়ে আগেই অভিযোগ জানানো হয়েছে। কিন্তু অভিযোগ পেয়েও তারা মেরামতির ব্যবস্থা করেনি। প্রশাসন বিষয়টির দিকে নজর দিলে এভাবে কিশোরীকে প্রাণ হারাতে হত না বলেও অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা। গোটা ঘটনায় শোকাহত কিশোরীর পরিবার।
[আরও পড়ুন: NRC, CAA, NPR-এর বিরুদ্ধে ফের বিশিষ্টদের পদযাত্রা, পথে নামলেন অনির্বাণ-অনীকরা]
সর্বশেষ খবর
-
বঙ্গ ক্রিকেট সংস্থার যুগ্মসচিব পদে নির্বাচন ২০ জুলাই, একরাশ প্রশ্নের মুখে নির্বাচনী অফিসার
-
দেগঙ্গায় জাল লটারি চক্রের পর্দাফাঁস! পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪
-
বিদ্রোহে জেরবার, শিব সেনা প্রধানের দায়িত্ব ছাড়ার প্রস্তাব উদ্ধবের
-
ফ্রান্স থেকে শেষবার উড়ল মার্কিন প্রেসিডেন্টের বাহন ‘এয়ারফোর্স ওয়ান’! এবার নয়া বিমান পাচ্ছেন ট্রাম্প
-
ভোট পরবর্তী হিংসায় স্বামীর বিরুদ্ধে মামলা, তারপরই পদত্যাগ অনুব্রত ‘ঘনিষ্ঠ’ বোলপুরের পুরপ্রধানের