সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতের কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা (Kolkata Accident)। গাড়িতে ধাক্কা মুরগিবোঝাই লরির। জখম ওই গাড়ির এক আরোহী। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তা খতিয়ে দেখে শুরু হয়েছে তদন্ত।
ব্যক্তিগত গাড়ি চড়ে একই পরিবারের চার সদস্য মেটিয়াবুরুজ থেকে খিদিরপুরের দিকে যাচ্ছিল। সেই সময় উলটো দিক থেকে আসছিল মুরগিবোঝাই লরি। হেস্টিংস মোড়ের কাছেই অঘটন। অভিযোগ, ট্রাফিক বিধি না মেনে বাঁদিকের বদলে ডানদিকে চলে যান লরিচালক। তাতেই ধাক্কা লাগে। প্রায় থেঁতলে যায় গাড়ির সামনের অংশ। জখম হন গাড়ির পিছনের আসনে থাকা বছর সাতাশের এক যুবক। জখম বিকাশ মাহাতোর মাথা ফেটে গিয়েছে। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির চালকের চোটাঘাত তেমন লাগেনি। কারণ, গাড়ির এয়ারব্যাগ খুলে যাওয়ায় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি।
এই ঘটনার পর লরি হেস্টিংস মোড়ে রেখে পালিয়ে যায় চালক। ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মুরগিবোঝাই লরিটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। লরিচালক মদ্যপ ছিলেন? নাকি ভোররাতে ঘুমিয়ে পড়েছিলেন? লরির গতি অনেক বেশি ছিল? এই দুর্ঘটনার পর এমন নানা প্রশ্নের জট। পুলিশের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সর্বশেষ খবর
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের
-
ত্রুটি ছিল ‘নেট’ প্রশ্নপত্রেও, তিন বিষয়ে পুনঃপরীক্ষায় নির্দেশ এনটিএ-র, কোন বিষয়ে কবে পরীক্ষা?
-
ভয়াবহ ভূমিধসে বিধ্বস্ত সিকিমের রিম্বি-সিংলিটাম, বিপন্ন বহু পরিবার, চলছে উদ্ধারকাজ