Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬

সিপিএমের অফিস ভাঙচুর, অভিযোগের তির শাসকদলের দিকে

আটকে পড়েন সিপিএম নেতা অনাদি সাহু-সহ প্রায় জনাকুড়ি কর্মী-সমর্থক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০১৮, ১০:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০১৮, ১০:২৬

options
link
সিপিএমের অফিস ভাঙচুর, অভিযোগের তির শাসকদলের দিকে zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্য কলকাতার সূর্য সেন স্ট্রিটে সিপিএমের দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালাল একদল দুষ্কৃতী। আগুন লাগানোরও চেষ্টা চলে। মঙ্গলবার রাতে অফিস ভাঙচুরের সময় ভিতরে আটকে পড়েন সিপিএম নেতা অনাদি সাহু-সহ প্রায় জনাকুড়ি কর্মী-সমর্থক। পুলিশ এসে তাঁদের উদ্ধার করে নিয়ে যায়। থানায় ঘটনার অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। অনাদি সাহুর অভিযোগ, এই ঘটনায় শাসকদল জড়িত। অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। তাদের নামে অভিযোগ দায়ের করা হয়েছে।

[মাংস বিশুর সঙ্গীদের সন্ধানে রাতভর কলকাতায় তল্লাশি সিআইডির]

দলীয় সূত্রে খবর, মিত্র ইনস্টিটিউশন স্কুলের গেটের সামনে নিহত শিক্ষক বরুণ বিশ্বাসের স্মরণসভাকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত। এসএফআই এই সভা আয়োজন করায় শাসকদলের পক্ষ থেকে বেশ কয়েকবার বাধা দেওয়া হয়েছিল। এদিন তা বাড়াবাড়ির পর্যায়ে যায়। অন্যদিকে, এদিনই ঝাড়গ্রামের বামদা এলাকাতে বিজেপির পার্টি অফিসেও ব্যাপক ভাঙচুর চলে। কয়েক রাউন্ড গুলি চলে বলেও খবর। অভিযোগ, শাসকদলের বিরুদ্ধেই। দু’টি ঘটনাতেই শাসকদল তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
[বীরভূমের নলহাটিতে উদ্ধার প্রচুর বিস্ফোরক, গ্রেপ্তার ১]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.