Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬

দেখলেন না আত্মীয়-প্রতিবেশীরা, অসুস্থ হয়ে মৃত্যু ঘরবন্দি বৃদ্ধার

প্রতিবেশীরাও পুলিশে খবর দিয়ে দায় সারেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১, ২০১৮, ০৮:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১, ২০১৮, ০৮:১৩

options
link
দেখলেন না আত্মীয়-প্রতিবেশীরা, অসুস্থ হয়ে মৃত্যু ঘরবন্দি বৃদ্ধার zoom
Advertisement

অর্ণব আইচ: ঘরের ভিতর অসুস্থ হয়ে মৃত্যু হল একাকী বৃদ্ধার। অভিযোগ, নিকটাত্মীয়দের বৃদ্ধার অসুস্থতার বিষয়টি জানানো হলেও পুরনো গোলমাল থাকার কারণে তাঁরাও মুখ ঘুরিয়ে নেন। এমনকী, প্রতিবেশীরাও ব্যস্ততার কারণ দেখান। তাই কেউই তাঁকে নিয়ে যাননি হাসপাতালে। শেষ পর্যন্ত সার্ভে পার্ক থানার পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। যদিও হাসপাতালে নিয়ে যাওয়ার পর বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই বিষয়ে পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের না হলেও আত্মীয় ও প্রতিবেশীদের ‘অমানবিকতা’র বিষয়টি পুলিশ জানতে পেরেছে। পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে। পুলিশকর্তাদের মতে, যদি সময়মতো বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়া হত, তবে তিনি বেঁচেও যেতে পারতেন।

[  ডাক্তারি কলেজে ভরতির নামে শহরে প্রতারণার জাল ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ জানিয়েছে, গড়ফা মেন রোডের বাসিন্দা ঝুমুর ভট্টাচার্য (৭২) বাড়িতে একাই থাকতেন। বৃহস্পতিবার সকালে তাঁর প্রতিবেশীরা দেখতে পান, তিনি অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। তাঁর মুখ থেকে ফেনা বের হচ্ছে। খবর পেয়ে দক্ষিণ কলকাতার সার্ভে পার্ক থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে যান। বৃদ্ধাকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তদন্ত করে পুলিশ জানতে পারে যে, গত ডিসেম্বর মাস থেকে গড়ফা মেন রোডের ওই বাড়িতে তিনি বাড়ি ভাড়া নেন। তিনি একাই বাড়িতে থাকতেন। বিশেষ কেউ তাঁর সঙ্গে যোগাযোগও রাখতেন না। এদিন বৃদ্ধার বাড়িওয়ালা দেখেন, প্রচণ্ড জ্বরে ভুগছেন বৃদ্ধা। বাড়িওয়ালা বৃদ্ধার এক নিকটাত্মীয়কে ফোন করে অবস্থা জানান। জানা গিয়েছে, আত্মীয়দের সঙ্গে গোলমাল থাকার কারণে ওই নিকটাত্মীয় সরাসরি বাড়িওয়ালাকে জানিয়ে দেন, তিনি বা তাঁর বাড়ির লোকেরা বৃদ্ধার কোনও দায়িত্ব নিতে পারবেন না।

[  ৩৮ বছরের সহবাস ভোলার নয়, বাতিল ‘দিল’-এ মন কেমন করে দিলচাঁদের ]

পুলিশের অভিযোগ, ‘ব্যস্ততা’র কারণ দেখিয়ে প্রতিবেশীরাও তাঁকে হাসপাতালে নিয়ে যাননি। ফলে অসুস্থ অবস্থায় পড়ে থেকে সম্ভবত বাড়ির মধ্যেই মৃত্যু হয় তাঁর। বৃদ্ধার মৃত্যু হয়েছে বুঝতে পেরে প্রতিবেশীরা পুলিশকে খবর দিয়ে দায় সারেন। বৃদ্ধার দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তাঁর মৃত্যুর আসল কারণ জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.