Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

হাসপাতালের মধ্যেই কর্তব্যরত চিকিৎসককে সপাটে চড়, কাঠগড়ায় ওসি

মুখ্যমন্ত্রীকে ই-মেল করলেন পুলিশের দাদাগিরিতে বিরক্ত শান্তনু সেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০১৮, ১২:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০১৮, ১২:১৬

options
link
হাসপাতালের মধ্যেই কর্তব্যরত চিকিৎসককে সপাটে চড়, কাঠগড়ায় ওসি zoom

অভিরূপ দাস: এবার আইন রক্ষকের রোষের মুখে চিকিৎসক। হাসপাতালের মধ্যেই চিকিৎসক সপাটে চড় মারার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত যাদবপুর থানার ওসি পুলক দত্ত। তাঁকে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। আক্রন্ত চিকিৎসকের নাম শ্রীনিবাস দেবযান। হাতে আঘাত পেয়েছেন তিনি। তাঁর চিকিৎসা শুরু হয়েছে। বুধবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সিএমআরআই হাসপাতালে।

জানা গিয়েছে, মঙ্গলবার হাসপাতালে ভরতি হন পুলক দত্ত। তাঁর একটি অস্ত্রোপচারও করা হয়। ঠিকমতো চিকিৎসা হচ্ছে না। বুধবার দিন একথা বলে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে বচসায় জড়ান ওসি। সেই সময় রোগীর পুরোনো প্রেস্ক্রিপশন দেখতে চান ওই চিকিৎসক। রোগের কারণ জানতেই একাজ করেছিলেন চিকিৎসক। এদিকে প্রেসক্রিপশন পেলেও তা পড়ে উঠতে পারেননি চিকিৎসক শ্রীনিবাস দেবযান। এই দেখেই রেগে যান চিকিৎসাধীন ওসি। অভিযোগ হাসপাতালের মধ্যেই ওই চিকিৎসককে সপাটে থাপ্পড় মারেন পুলক দত্ত। সঙ্গেসঙ্গেই খবর চাউর হতে বিক্ষোভ শুরু করেন হাসপাতালের চিকিৎসকরা। কিছুক্ষণের জন্য পরিষেবাও বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ চিকিৎসকদের দাবি, অভিযুক্ত ওসির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। প্রয়োজনে কর্মবিরতিতে যেতে পারেন তাঁরা।

Advertisement

[আত্মহত্যা রুখতে নয়া পদক্ষেপ, মেট্রো স্টেশনে বসল স্ক্রিনডোর]

ঘটনার তীব্র নিন্দা করে করেছে ওয়েস্টবেঙ্গল ডক্টরস ফোরাম। অভিযুক্তের জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারির দাবিও তোলা হয়েছে ফোরামের পক্ষ থেকে। একই সঙ্গে রাজ্যের বাকি চিকিৎসক সংগঠনের তরফেও ঘটনার তীব্র নিন্দা করে অভিযুক্তের কড়া শাস্তির দাবি তোলা হয়েছে। ইতিমধ্যেই পুলক দত্তর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে ই-মেল করেছেন আইএমএ-র রাজ্য সম্পাদক শান্তনু সেন।

বিষয়টি নিয়ে রাজ্যের চিকিৎসক মহলে তোলপাড় শুরু হলেও মুখে কুলুপ পুলিশের। অভিযুক্তের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তানিয়ে পুলিশের তরফে কিছুই জানানো হয়নি। পুলিশের এহেন দাদাগিরিতে দৃশ্যতই বিরক্ত চিকিৎসকরা। এর জেরে চাঞ্চল্য ছড়িয়েছে সিএমআরআই হাসপাতালে।

[অটল আবেগে শান গেরুয়া শিবিরের, কলকাতায় মূর্তির দাবি বঙ্গ বিজেপির]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.