ডিজিটাল ডেস্ক: সমুদ্রের জলসীমা বাড়ার কারণে ২০৫০ সালের মধ্যে প্রায় ৪০ কোটি ভারতবাসীর গৃহহীন হওয়ার সম্ভাবনার কথা জানাল রাষ্ট্রসংঘ৷ রাষ্ট্রসংঘ বিবৃতিতে জানিয়েছে, মুম্বই ও কলকাতা সমুদ্র উপকূল থেকে নিকটবর্তী হওয়ার কারণে বন্যার সম্ভাবনাও সবচেয়ে বেশি৷ দ্রূত নগরোন্নয়ন ও আর্থিক বৃদ্ধিই এর মূল কারণ৷ প্রশান্ত মহাসাগরীয় এলাকায়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশের জন্য সতকর্তা জারি করা হয়েছে৷ বাংলাদেশের ২৫ কোটি, চিনের ২০ কোটি ও ফিলিপিন্সের ১৫ কোটি নাগরিকের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে৷
উপকূলবর্তী এলাকা স্বভাবতই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে এই জীবনযাত্রার মান বদলের কারণে৷ ২০৭০ সালে ভারতের কলকাতা ও মুম্বই, চিনের গুয়াংঝু ও সাংহাই, বাংলাদেশের ঢাকা, মায়ানমারের ইয়াঙ্গন, তাইল্যান্ডের ব্যাংকক, ভিয়েতনামের হো চি মিন সিটি ও হাই পং প্রবল বন্যার কবলে পড়বে৷ আগামী সপ্তাহে নাইরোবিতে রাষ্ট্রপুঞ্জের পরিবেশ সম্মেলন৷ সেই রিপোর্টে বলা হয়েছে, কিছু শহর ইতিমধ্যে উপকূলবর্তী প্লাবনের ফলে ক্ষতিগ্রস্ত৷ প্রাকৃতিক দুর্যোগ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা বাড়ছে৷ ২০৫০ সালের মধ্যে এই এলাকাগুলিতে প্রায় ৫৮ কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার