Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ২১ জুন ২০২৬
Kolkata

তুরস্কের পাসপোর্ট করিয়ে দেওয়ার নামে শহরে দুই বাংলাদেশিকে অপহরণ! পুলিশের জালে ২

কিন্তু কেন অপহরণ তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ধৃত দুজনকে জেরা শুরু করেছে পুলিশ। অপহৃত দুজনের সঙ্গে ধৃত ওই বাংলাদেশি নাগরিকের যোগসাজস খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
বিধান নস্কর
বিধান নস্কর

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১৩:০৮

link
বিধান নস্কর
বিধান নস্কর

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১৩:০৮

options
link
তুরস্কের পাসপোর্ট করিয়ে দেওয়ার নামে শহরে দুই বাংলাদেশিকে অপহরণ! পুলিশের জালে ২ zoom
অপহরণের অভিযোগে গ্রেপ্তার দুই।

পাসপোর্ট ভিসা করিয়ে দেওয়ার নাম করে দুই বাংলাদেশি (Bangladeshi) নাগরিককে অপহরণের অভিযোগ। এমনকী মুক্তিপণ হিসাবে নেওয়া হয় তিন লক্ষ টাকা! কিন্তু অভিযোগ, এরপরেও আরও টাকা দাবি করা হয়। ঘটনার তদন্তে নেমে একটি হোটেলে অভিযান চালিয়ে দুই বাংলাদেশিকে উদ্ধার করেছে টেকনোসিটি থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। ধৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক আছে বলেও জানা গিয়েছে। কিন্তু কেন অপহরণ তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ধৃত দুজনকে জেরা শুরু করেছে পুলিশ। অপহৃত দুজনের সঙ্গে ধৃত ওই বাংলাদেশি নাগরিকের যোগসাজস খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে লেনদেন সংক্রান্ত কোনও বিরোধ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। 

গত কয়েকদিন আগেই বাংলাদেশের দুই নাগরিক রাজীব লস্কর এবং জুনায়েদ মিয়াঁ ভারতে আসেন। বৈধ ভিসা নিয়েই তাঁরা কলকাতায় (Kolkata) আসেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারত থেকে তুরস্কে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। আর সেই ভিসা করার জন্য দালাল অচিন্ত্যকুমার পালের সঙ্গে রাজীব এবং জুনায়েদের কথাবার্তা হয়। তদন্তকারীদের দাবি, ধৃত বাংলাদেশি ওই নাগরিক হুমায়ুন কবিরই অচিন্ত্যকুমার পালের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন রাজীব এবং জুনায়েদের সঙ্গে। এরপরেই পাসপোর্ট করিয়ে দেওয়ার নাম করে ওইদুই বাংলাদেশিকে ডাকা হয়। অভিযোগ, সেখানেই তাঁদের আটকে রাখা হয়। এরপর মুক্তিপন হিসাবে তিন লাখ টাকা চাওয়া হয়। যে টাকা বাংলাদেশের একটি ব্যাঙ্ক থেকে অপহরণকারীদের অ্যাকাউন্টে ট্রান্সফারও করা হয়। কিন্তু এরপরেও আরও টাকা দাবি করা হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরমধ্যেই পুরো ঘটনার কথা জানতে পারেন পুলিশ আধিকারিকরা। সেই মতো শুরু হয় তদন্ত। শুধু তাই নয়, টেকনোসিটি থানার পুলিশ ওই হোটেলে অভিযান চালিয়ে দুই বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে। অবৈধভাবে আটকে রেখে বলপূর্বক টাকা নেওয়ার অভিযোগে হুমায়ুন কবির ও অচিন্ত্য পালকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যাচ্ছে, আজ মঙ্গলবার ধৃত দুজনকেই বারাসাত আদালতে পেশ করা হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.