সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাদার টেরিজার সংস্থা থেকে শিশুচুরির বিষয়ে এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পুরো ঘটনায় বিজেপিকেই কাঠগড়ায় তুলেছেন তিনি৷ মুখ্যমন্ত্রীর দাবি, সংস্থার বদনাম করতেই বিজেপি মাদারকেও ছাড়ছে না৷
দিনকয়েক আগেই রাঁচির হোম থেকে শিশুচুরির অভিযোগ উঠেছিল৷ উত্তরপ্রদেশের এক দম্পতি এই অভিযোগ আনে৷ তাঁদের দাবি ছিল, টাকা নিয়েও শেষমেশ তাদের থেকে শিশু ফিরিয়ে নেওয়া হয়৷ এ নিয়েই পুলিশের দ্বারস্থ হন তাঁরা৷ তদন্তে নেমে দুই সিস্টারকে আটক করে পুলিশ৷ শুরু হয় হোমের কার্যাবলী খতিয়ে দেখার কাজ৷ জানা যায়, গত তিন বছরে ২৮০টি শিশুজন্মের কোনও হদিশই রেকর্ডে পাওয়া যাচ্ছে না৷ সন্ত টেরিজার সংস্থার নাম জড়ানোয় সারা দেশেই শোরগোল পড়ে৷ যদিও টুইট করে আজ মমতা যা বলেছেন, তার সারমর্ম যা সামনে দেখা যাচ্ছে, তা সত্যি নয়৷ নেপথ্যে অন্য কোনও কারসাজি আছে বলেই তাঁর বিশ্বাস৷ এদিন তিনি বলেছেন, মাদার একা হাতে এই সংস্থা গড়ে তুলেছেন৷ এখন তাঁদেরও রেয়াত করা হচ্ছে না৷ সংস্থার বদনাম করার চেষ্টা চলছে৷ সন্ন্যাসিনীদের টার্গেট করার চেষ্টা হচ্ছে৷ বিজেপির এই প্রচেষ্টা নিন্দনীয় বলেই এদিন সাফ জানিয়েছেন তিনি৷ সেই সঙ্গে মাদারের সংস্থা যাতে ভবিষ্যতেও দরিদ্রদের জন্য কাজ করে যেতে পারে, সেই আশা প্রকাশ করেছেন তিনি৷
[ বেআইনিভাবে হাজার কোটি টাকা নেওয়ার অভিযোগ, পৈলান কর্তার বাড়িতে সিবিআই ]
মাদার টেরিজার প্রতি মমতা বরাবরই শ্রদ্ধাশীল৷ এ শহরে এক সংকটের সময়ে, টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে মাদারের সঙ্গে তাঁর দেখা হয়েছিল৷ দু’জনেই সেবার মানুষের সেবার টানে পথে নেমেছিলেন৷ কিন্তু দুজনের পথ ছিল আলাদা৷ সে স্মৃতি আজও ভোলেননি মমতা৷ বিভিন্ন স্মৃতিচারণে মাদারের সঙ্গে সেই সাক্ষাতের কথা বলেন তিনি৷ সেই মাদারের সংস্থার নাম শিশুচুরিতে জড়ানোর পর সরব হলেন তিনি৷ যদিও মাদারের সংস্থার প্রতিই আস্থা রেখেছেন নেত্রী৷ কাঠগড়ায় তুলেছেন বিজেপিকে৷ নেপথ্যের রাজনৈতিক খেলার জন্যই যে মাদারকে বদনাম করার চেষ্টা চলছে, এদিন তা জানাতে কসুর করেননি তৃণমূল সুপ্রিমো৷
Mother Teresa herself set up Missionaries of Charity. And now they are also not being spared. Malicious attempts to malign their name. The Sisters are being targeted. #BJP want to spare no one. Highly condemnable. Let MOC continue to do their work for the poorest of the poor
— Mamata Banerjee (@MamataOfficial) July 12, 2018
সর্বশেষ খবর
-
বিশ্বকাপের এক ম্যাচ পরই ছাঁটাই, লজ্জার নজির গড়ে কপাল পুড়ল কোন দেশের কোচের?
-
১১ ঘণ্টা ম্যারাথন জেরা, ইডি দপ্তর থেকে বেরিয়ে কী বললেন অভিষেক?
-
এআই পৃথিবীতে সেকেলে শিক্ষানীতি বদলে ফেলছে চিন, কোথায় দাঁড়িয়ে ভারত?
-
কেন বলেছিলেন, ‘স্যাটা গরম করে দেব’? উত্তর দিলেন শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় নিজেই
-
তারেক জমানাতেও বদলাল না ছবি! গোপালগঞ্জে মুজিবের ম্যুরালে কালি, বিক্ষোভে ছাত্রলিগ