স্টাফ রিপোর্টার: চলন্ত বাসে শ্লীলতাহানি। সহযাত্রীকে গ্রেপ্তার করল পুলিশ।
রবিবার ঘটনাটি ঘটেছে এ শহরের বুকেই। বাসের মধ্যেই চিৎকার করে প্রতিবাদ করে ওঠেন এক যুবতী। অভিযুক্ত যুবক পালানোর চেষ্টা করলে তাকে বাস থেকে নামতে না দিয়ে ধরে ফেলেন যুবতী নিজেই। তিনিই অভিযুক্ত যুবককে বাস থেকে নামান। কয়েকজন সহযাত্রীর সাহায্য নিয়ে রাস্তা দিয়ে ওই যুবককে টানতে টানতে যুবতী নিয়ে যান থানায়। এই ঘটনায় অভিযুক্ত যুবক সুরেন্দ্র মিশ্রকে গ্রেপ্তার করেছে কালীঘাট থানার পুলিশ।
[বাস দুর্ঘটনায় উত্তাল ইএম বাইপাস, পথ অবরোধ স্থানীয়দের]
পুলিশ জানিয়েছে, অভিযোগকারিণী ওই যুবতীর বাড়ি ঝাড়গ্রামে। বিশেষ কাজেই তিনি কলকাতায় আসেন। দুপুরে হাওড়ায় যাওয়ার জন্য বাসে উঠেছিলেন। বাসের ভিতর ক্রমাগত যুবতীর শ্লীলতাহানি করছিল ওই যুবক বলে অভিযোগ। যুবতী পুলিশকে জানান, তিনি যুবককে প্রথমে সতর্ক করেন। কিন্তু তাতেও কোনও ফল হয়নি। ফের তাঁকে স্পর্শ করতে শুরু করে সে। এবার যুবতী বাসের মধ্যে চিৎকার করে প্রতিবাদ করে ওঠেন। তা দেখে আরও কয়েকজন সহযাত্রী যুবতীকে সমর্থন করেন। অভিযুক্ত যুবক পালটা তর্ক শুরু করে দেন। যুবতী বাসটি থামিয়ে চেঁচামেচি শুরু করলে যুবক পালানোর চেষ্টা করে। কিন্তু যুবতী নিজেই তাকে ধরে ফেলেন। তিনি তাকে রাস্তায় নামিয়ে আনেন। জনাচারেক যাত্রী যুবতীর সাহস দেখে বাস থেকে নেমে আসেন। তাই যুবতীর হাত থেকে পালানোর চেষ্টা করলেও পার পায়নি সে। যুবতী নিজেই অভিযুক্তকে টানতে টানতে কালীঘাট থানায় নিয়ে যান। ওই চারজন যাত্রী সাহায্য করেন যুবতীকে। থানায় করা অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় ওই যুবককে। তাকে জেরা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
[শহরে ফের সিন্ডিকেট দৌরাত্ম্য, ওয়াটগঞ্জে প্রমোটারের মাথায় ছুরির কোপ]
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি