সুব্রত বিশ্বাস: ২৪ অক্টোবর ১৯৮৪। এদিনই শুরু হয়েছিল কলকাতাবাসীর নতুন যাত্রা। ভূগর্ভের মধ্যে দিয়ে ছুটেছিল শহরের গর্বের মেট্রো রেল। মাত্র কয়েক মিনিটেই পেরিয়ে যাচ্ছিল একের পর এক স্টেশন। দমদম, বেলগাছিয়া, শ্যামবাজার থেকে সোজা টালিগঞ্জ। উত্তর-দক্ষিণের দুরত্ব এক ঘণ্টারও কম সময়ে পৌঁছে দিল। সেই শুরুর আজ তেত্রিশ বছর পেরিয়ে গেল। চৌত্রিশে পা দিল কলকাতার প্রিয় মেট্রো রেলওয়ে। দিনটাকে তাই একটু অন্যভাবে সেলিব্রেট করা হল। প্রকাশিত হল নতুন থিম সং।
[নোবেল তদন্তে সিবিআইকে তীব্র ভর্ৎসনা আদালতের]
ব্যস্ত শহরের কথা ফুটে উঠেছে পাতালরেলের এই নতুন থিম সং-এ। উঠে এসেছে মানুষের রোজ চলাচলের কাহিনি। যা মঙ্গলবার মেট্রোর ২৪টি স্টেশনে একসঙ্গে বেজে উঠেছিল। দিনটাকে আরও বিশেষ করেছিল পথ শিশুদের নিয়ে পরিক্রমা। এদিন তেত্রিশজন পথশিশুকে নিয়ে পার্ক স্ট্রিট স্টেশন থেকে নোয়াপাড়া পর্যন্ত বিশেষ সফরের আয়োজন করা হয়। প্রথম সূচনার এই পথ পরিক্রমায় ছিল সুজয় বসুর সেতারে পরমেশ্বরী রাগের মূর্ছনা। ছিল প্রতীক কর্মকারের গিটার ও প্রত্যূষ ঘোষ-প্রিয়াঙ্কার যৌথ সংগীত পরিবেশনা।
[রাজ্যে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩৪, নবান্নে জানালেন মুখ্যসচিব]
সময় পালটেছে। মেট্রোর পথেও অনেক বিবর্তন এসেছে। অনেক বিবর্তন আসতে এখনও বাকি রয়েছে। আগমন ঘটেছে এসি রেকের। কিছু স্টেশনের নাম বদলেছে। গতিপথ বেড়ে নতুন কিছু স্টেশন হয়েছে। আরও নতুনের অপেক্ষা রয়েছে। পরিবর্তনের এই আশা নিয়েই চৌত্রিশের কোটায় পা দিয়েছে কলকাতার গর্ব।
[এলফিনস্টোন ফুটব্রিজ মেরামতিতে সাংসদ তহবিল থেকে অর্থ বরাদ্দ শচীনের]
সর্বশেষ খবর
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?
-
সৌদিতে কর্মহীন, জুটছে না খাবারও! ‘ফিরতে চাই’, মোদি-শুভেন্দুকে ভিডিও বার্তা নদিয়ার পরিযায়ী শ্রমিকদের
-
বিশ্বভারতীর উপাচার্যের বাসভবন ‘পূর্বিতা’ সংস্কার ঘিরে বিতর্ক, সাংবাদিক বৈঠকে সাফাই ভিসির
-
হিন্দি সিরিয়ালের প্রস্তাব ফিরিয়েছেন! ‘গোয়েন্দা গিন্নি’র দ্বিতীয় সিজন চাইছেন ইন্দ্রাণী
-
পচা মাছ-মাংসের মাঝেই বিপদ কাজুবরফিতেও, চকচকে রাংতাই বিকল করবে লিভার-কিডনি!
