Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Kolkata Metro

সোম সকালে কাকভোরে মেট্রো, বেশি রাতেও পাবেন পরিষেবা, জেনে নিন সময়সূচি

আপাতত পরীক্ষামূলকভাবে বাড়তি পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের। তার ফলে আমজনতা সুবিধা পাবেন বলেই আশা।

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৬, ১৫:৩৮

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৬, ১৫:৩৮

options
link
সোম সকালে কাকভোরে মেট্রো, বেশি রাতেও পাবেন পরিষেবা, জেনে নিন সময়সূচি zoom
ভরসন্ধ্যায় ব্লু লাইনে মেট্রো বিভ্রাট, ফাইল ছবি
Advertisement

যাত্রীস্বার্থে সোমবার সকাল থেকেই সকাল ৬টা থেকেই চলবে মেট্রো। বেশি রাতেও পাওয়া যাবে পরিষেবা। আপাতত পরীক্ষামূলকভাবে বাড়তি পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের। তার ফলে আমজনতা সুবিধা পাবেন বলেই আশা। মেট্রো পরিষেবার সময়সীমা বৃদ্ধিতে খুশি যাত্রীরা। দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি।

ব্লু লাইন (শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর)
প্রথম মেট্রো: সকাল ৬টা
শেষ মেট্রো: রাত ১০টা ১৫ মিনিট

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম)
প্রথম মেট্রো: সকাল ৬টা
শেষ মেট্রো: রাত ১০টা ৩ মিনিট

ব্লু লাইন (মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর)
প্রথম মেট্রো: সকাল ৬টা ১৫ মিনিট
শেষ মেট্রো: রাত ১০টা ২৮ মিনিট

ব্লু লাইন (মহানায়ক উত্তমকুমার থেকে দমদম)
প্রথম মেট্রো: সকাল ৬টা ১৫ মিনিট
শেষ মেট্রো: রাত ১০টা ৪৩ মিনিট

ব্লু লাইন (দমদম থেকে মহানায়ক উত্তমকুমার)
প্রথম মেট্রো: সকাল ৬টা ১৫ মিনিট
শেষ মেট্রো: রাত ১০টা ৩০ মিনিট

ব্লু লাইন (দমদম থেকে শহিদ ক্ষুদিরাম)
প্রথম মেট্রো: সকাল ৬টা ১৫ মিনিট
শেষ মেট্রো: রাত ১০টা ১৫ মিনিট

 

ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার)
শেষ মেট্রো: রাত ১০টা ১৮ মিনিট

ব্লু লাইন (শহিদ ক্ষুদিরাম থেকে দমদম)
শেষ মেট্রো: রাত ১০টা ৩০ মিনিট

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইনেও বাড়ছে মেট্রো পরিষেবা।
গ্রিন লাইন (হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ)
প্রথম মেট্রো: সকাল ৬টা
শেষ মেট্রো: রাত ১০টা ৩০ মিনিট

গ্রিন লাইন (সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান)
প্রথম মেট্রো: সকাল ৬টা ৯ মিনিট
শেষ মেট্রো: রাত ১০টা ৩০ মিনিট

গ্রিন লাইন (সিটি সেন্টার থেকে হাওড়া ময়দান)
প্রথম মেট্রো: সকাল ৬টা ১৫ মিনিট
শেষ মেট্রো: রাত ১০টা ৩৬ মিনিট

রবিবার দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম, শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর, মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৯টায়। দমদম থেকে শহিদ ক্ষুদিরাম প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৯টা ৫ মিনিটে। বাড়ছে শেষ মেট্রোর সময়সীমা।

রবিবার ব্লু লাইনে শেষ মেট্রো:
দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম: রাত ১০টা ৩ মিনিট
শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর: রাত ১০টা ১৫ মিনিট
দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার: রাত ১০টা ১৮ মিনিট
শহিদ ক্ষুদিরাম থেকে দমদম: রাত ১০টা ৩০ মিনিট

রবিবার গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং সিটি সেন্টার থেকে হাওড়া ময়দান মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৯টায়। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান প্রথম মেট্রো সকাল ৯টা ২ মিনিটে।

রবিবার গ্রিন লাইনে শেষ মেট্রো:
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ: রাত ১০টা ৩০ মিনিটে
সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান: রাত ১০টা ৩০ মিনিটে
সিটি সেন্টার থেকে হাওড়া ময়দান: রাত ১০টা ৩৬ মিনিট

বাড়তি পরিষেবা দেওয়ার ফলে স্বাভাবিকভাবেই বাড়ছে মেট্রোর সংখ্যাও। ব্লু লাইনে সোম থেকে শুক্রবার আগে ২৬০টি মেট্রো চলত। এবার মোট ২৭২টি মেট্রো চলবে। শনিবার ২৪৬টি বেড়ে ২৫৮টি মেট্রো চলবে। রবিবার ১৫২টি মেট্রো চলত। সংখ্যা বেড়ে হবে ১৫৮। গ্রিন লাইনে সোম থেকে শুক্রবার এবার ২৩৬টি মেট্রো চলবে। আগে চলত ২২৮টি। শনিবার ২০৪টি বেড়ে চলবে ২১২টি মেট্রো। রবিবার ১০৮টির বদলে ১১১টি মেট্রো চলবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.