Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
Kolkata Metro

হোলির সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, ডাউন লাইনে সম্পূর্ণ বন্ধ পরিষেবা

হোলির কারণে আজ পথে বাসের সংখ্যা কম, তার মাঝে মেট্রো বিভ্রাটে চূড়ান্ত ভোগান্তির শিকার অফিস ফিরতি যাত্রীরা।

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: মার্চ ৪, ২০২৬, ২০:২২

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: মার্চ ৪, ২০২৬, ২০:২২

options
link
হোলির সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, ডাউন লাইনে সম্পূর্ণ বন্ধ পরিষেবা zoom
দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো পরিষেবা।
Advertisement

হোলির সন্ধ্যায় ফের ব্যাহত মেট্রো পরিষেবা। ডাউন লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ পরিষেবা। তবে আপ লাইনে পরিষেবা স্বাভাবিক বলেই মেট্রো সূত্রে খবর।

আজ হোলি। পথে বাস-অটোর সংখ্যা স্বাভাবিকভাবেই অনেকটা কম। এরই মাঝে মেট্রো বিভ্রাট। জানা গিয়েছে, বিকেলের দিকে শহিদ ক্ষুদিরামগামী একটি মেট্রো বেলগাছিয়া স্টেশনে ঢুকতেই থমকে যায়। সঙ্গে সঙ্গে পরীক্ষা করে দেখা যায় যান্ত্রিক ত্রুটি। তড়িঘড়ি সমস্যা সমাধানও হয়। ফের ক্ষুদিরামের দিকে রওনা হয় মেট্রোটি। কিন্তু শোভাবাজার সুতানুটিতে পৌঁছতেই ফের থমকে যায় রেক। সঙ্গে সঙ্গে ছুটে যান মেট্রোর ইঞ্জিনিয়াররা। কিন্তু সমস্যার সমাধান মেলেনি। পরবর্তীতে ফাঁকা করে দেওয়া হয় মেট্রোটি। জানা যাচ্ছে, ৬.৪৫ থেকে ডাউন লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে ক্ষুদিরামগামী মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বহু সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকলেও আজ বেসরকারি সংস্থাগুলো খোলা। বাড়ি ফেরার সময় মেট্রো পরিষেবা বন্ধ হওয়ায় প্রবল সমস্যায় যাত্রীরা। প্রায় প্রতিদিন এহেন ঘটনায় একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। তবে রাস্তায় বাসের সংখ্যা কম হওয়ায় অধিকাংশই মেট্রো পরিষেবা স্বাভাবিক হওয়ার অপেক্ষায়। স্টেশনে স্টেশনে বাড়ছে ভিড়। মেট্রোর তরফে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.