নব্যেন্দু হাজরা: উৎসবের মরশুমে কলকাতা মেট্রোয় জনজোয়ার। ক্রমশ বাড়ছে ভিড়। মেট্রো কর্তৃপক্ষের হিসাব বলছে, যাত্রীসংখ্যার নিরিখে গত বছরের ষষ্ঠীর ভিড়কে ছাপিয়ে গেল তৃতীয়া। সব মিলিয়ে সাত লক্ষের সীমা পেরল যাত্রীসংখ্যা।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষের হিসাব বলছে, উত্তর-দক্ষিণ মেট্রোয় (ব্লু লাইন) যাত্রী সংখ্যা ৭ লক্ষ ৬ হাজার ৬৫৭জন। গত বছরের ষষ্ঠীতে সাত লক্ষেরও বেশি মানুষ যাতায়াত করেছিলেন। দমদম, এসপ্ল্যানেড, রবীন্দ্রসদন এবং কালীঘাটে সবচেয়ে বেশি মানুষ যাতায়াত করেছেন। দমদমে ওই দিন মোট যাত্রী সংখ্যা ৭৫ হাজার ৩৪০, এসপ্ল্যানেডে ৫৪ হাজার ৮২১, রবীন্দ্রসদন ৪৪ হাজার ৫৪৫ এবং কালীঘাটে ৪৩ হাজার ৮৭১ জন যাত্রী ভিড় জমিয়েছিলেন।
উল্লেখ্য, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত পঞ্চমী এবং ষষ্ঠীতে ২৮৮টি মেট্রো(Special Metro For Durga Puja) চলবে। সপ্তমী, অষ্টমী এবং নবমীতে চলবে ২৪৮টি মেট্রো। দশমীতে ১৩২টি মেট্রো চলবে। একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্ত ২৩৪টি মেট্রো চলাচল করবে। তবে প্রতিবারের মতো এবার রাতভর ৫-৬ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো পরিষেবা।
পঞ্চমী এবং ষষ্ঠী
পঞ্চমী এবং ষষ্ঠীতে সকাল ৬টা ৫০ মিনিটে কবি সুভাষ-দক্ষিণেশ্বর এবং দমদম-কবি সুভাষ মেট্রো পরিষেবা চালু হবে। দমদম-দক্ষিণেশ্বরে ওই দুদিন সকাল ৬টা ৫৫ মিনিটে এবং দক্ষিণেশ্বর-কবি সুভাষ সকাল ৭টায় মেট্রো পরিষেবা চালু হবে। রাত ১০টা ৩৮ মিনিটে দমদম-কবি সুভাষ, ১০টা ৪০ মিনিটে কবি সুভাষ-দক্ষিণেশ্বর, ১০টা ৫০ মিনিটে দমদম-কবি সুভাষ এবং কবি সুভাষ-দমদমে শেষ মেট্রো ছাড়বে।
[আরও পড়ুন: হু হু করে বিকোচ্ছে গড়পঞ্চকোটের কাঠের দুর্গা, বিপুল লক্ষ্মীলাভ শিল্পীর]
সপ্তমী, অষ্টমী এবং নবমী
দুপুর ১২টা ৫৫ মিনিটে দমদম-দক্ষিণেশ্বরে শুরু হবে প্রথম মেট্রো পরিষেবা। দমদম-কবি সুভাষ, কবি সুভাষ-দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর-কবি সুভাষ, মহানায়ক উত্তম কুমার-দক্ষিণেশ্বর, গীতাঞ্জলি-দমদম, শ্যামবাজার-কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো পরিষেবা চালু হবে দুপুর ১টায়। ভোর ৩টে ৪৮ মিনিটে দক্ষিণেশ্বর-কবি সুভাষ এবং কবি সুভাষ-দক্ষিণেশ্বর শেষ মেট্রো ছাড়বে। দমদম-কবি সুভাষ এবং কবি সুভাষ-দমদম শেষ মেট্রো ছাড়বে ভোর ৪টেয়।
দশমী
দমদম-দক্ষিণেশ্বর, দমদম-কবি সুভাষ, কবি সুভাষ-দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর-কবি সুভাষ পর্যন্ত দশমীতে মেট্রো পরিষেবা শুরু হবে দুপুর ১টায়। রাত ৯টা ৪৮ মিনিটে দক্ষিণেশ্বর-কবি সুভাষ এবং রাত ৯টা ৫০ মিনিটে কবি সুভাষ-দক্ষিণেশ্বর শেষ মেট্রো ছাড়বে। ৭ মিনিটের ব্যবধানে পাওয়া যাবে মেট্রো। রাত ১০টায় দমদম-কবি সুভাষ এবং কবি সুভাষ-দমদম পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে।
একাদশী, দ্বাদশী এবং ত্রয়োদশী
পঞ্চমী এবং ষষ্ঠীতে সকাল ৬টা ৫০ মিনিটে কবি সুভাষ-দক্ষিণেশ্বর এবং দমদম-কবি সুভাষ মেট্রো পরিষেবা চালু হবে। দমদম-দক্ষিণেশ্বরে সকাল ৬টা ৫৫ মিনিটে এবং দক্ষিণেশ্বর-কবি সুভাষ সকাল ৭টায় মেট্রো পরিষেবা চালু হবে। রাত ৯টা ২৮ মিনিটে দক্ষিণেশ্বর-কবি সুভাষ, সাড়ে নটায় কবি সুভাষ-দক্ষিণেশ্বর, রাত ৯টা ৪০ মিনিটে দমদম-কবি সুভাষ এবং কবি সুভাষ-দমদম শেষ মেট্রো ছাড়বে।
[আরও পড়ুন: Durga Pujo 2023: চতুর্থীর সকালে দুর্ঘটনা, কাজে যাওয়ার পথে হাতির হানায় মৃত ১]
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক