সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অফিস টাইমে ফের ব্যাহত মেট্রো পরিষেবা। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ যান্ত্রিক ত্রুটির জেরে বেলগাছিয়ায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল মেট্রো। ফলে নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে ওঠে। তবে আংশিকভাবে ডাউন লাইনের পরিষেবা স্বাভাবিক ছিল। গিরীশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছিল।
শেষ পাওয়া খবর অনুযায়ী, আধঘণ্টা পর ত্রুটি সারিয়ে রওনা দেয় মেট্রোটি। ততক্ষণে একের এর এক স্টেশনে ভিড় জমতে শুরু করেছে। পরিষেবা শুরু হলেও অতিরিক্ত ভিড়ের কারণে একের পর এক মেট্রো ছাড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। জানা গিয়েছে, দক্ষিণেশ্বর থেকে রওনা দেওয়ার পর বেলগাছিয়া স্টেশনে ভিড়ে ঠাসা মেট্রোর সব যাত্রীকে নেমে যেতে বলা হয়। তারপর সেখানেই আধঘণ্টা দাঁড়ায়ে থাকে মেট্রোটি। ততক্ষণ গিরীশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছিল।
সাড়ে নটা নাগাদ মেট্রো চলতে শুরু করলেও যাত্রীদের ভোগান্তি কমেনি। দক্ষিণেশ্বর-দমদম থেকেই ভিড়ে ঠাসা হয়ে আসছে মেট্রো। ফলে পরবর্তী স্টেশন থেকে যাত্রীরা উঠতে পারছে না বলেই অভিযোগ। স্বাভাবিকভাবেই গন্তব্য়ে পৌঁছতে দেরি হচ্ছে সকলেরই।
চলতি সপ্তাহের শুরু থেকেই একধাক্কায় অনেকটাই কমেছে মেট্রোর সংখ্যা। আপ-ডাউন মিলিয়ে দিনে ৪০টি করে মেট্রো কম চলছে। সাত নয়, সকালের দিকে ১৪ মিনিটের ব্যবধানে মিলছে ট্রেন। এর মধ্যেই এখ যান্ত্রিক ত্রুটির জেরে ক্রমেই ভোগান্তির অপর নাম উঠছে কলকাতা মেট্রো।
সর্বশেষ খবর
-
‘নিরাপদে থাকুন…’, দেশের বিধ্বস্ত অবস্থা দেখে মন কাঁদছে নেপাল ক্রিকেটারদের
-
মহাপ্রলয়ে বিধ্বস্ত নেপালে ‘নিখোঁজ’ বসিরহাটের অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি, উদ্বেগে পরিবার
-
ডোভারম্যান লেলিয়েও লাভ হল না! সাট্টাবাজের বাড়ি থেকে দেড় কেজি সোনা, নগদ উদ্ধার তদন্তকারীদের
-
প্লাস্টিক থেকে তৈরি বিস্কুটে মিটবে খিদে, তাক লাগানো আবিষ্কারে সমাজে কমবে প্লাস্টিক বর্জ্য
-
নেপালের প্রভাব বাংলায়! ফরাক্কায় বাড়ছে গঙ্গার জলস্তর, বাসিন্দাদের সরাতে মাইকিং প্রশাসনের