নব্যেন্দু হাজরা: প্রায় ৪ ঘণ্টা ঘরে আংশিকভাবে ব্যাহত মেট্রো পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আপ ও ডাউন লাইনে চলছে মেট্রো। শহিদ ক্ষুদিরাম থেকে কবি সুভাষ পর্যন্ত পুরোপুরি বন্ধ পরিষেবা। ফলে প্রবল ভোগান্তির শিকার যাত্রীরা। কেন এই সমস্যা, সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছে কর্তৃপক্ষ।
তিলোত্তমার লাইফ লাইন মেট্রো। প্রতিদিন কয়েকলক্ষ মানুষ মেট্রোয় যাতায়াত করেন। অন্যান্যদিনের মতোই সোমবার দুপুরে ঠাসা ভিড় ছিল মেট্রো স্টেশনগুলোতে। জানা গিয়েছে, এদিন বেলা ১ টা নাগাদ কবি সুভাষগামী একটি মেট্রো শহিদ ক্ষুদিরামে পৌঁছেই থমকে যায়। তারপর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও পরিষেবা স্বাভাবিক হয়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আপ ও ডাউন উভয় লাইনেই পরিষেবা একেবারে স্বাভাবিক। তবে শহিদ ক্ষুদিরামে খালি করে দেওয়া হচ্ছে রেক। ফাঁকা রেক পাঠানো হচ্ছে কবি সুভাষে।
কিন্তু কেন পরিষেবা ব্যাহত? এবিষয়ে এখনও পর্যন্ত মেট্রোর তরফে কোনও সদুত্তর মেলেনি। উল্লেখ্য, আচমকা এত দীর্ঘ সময় ধরে মেট্রো পরিষেবা বন্ধ থাকায় প্রবল ভোগান্তির শিকার যাত্রীরা। প্রত্যেককেই ঘুর পথে গন্তব্যে পৌঁছতে হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা।
সর্বশেষ খবর
-
তিব্বতে ফের হ্রদ ভাঙলে ভাসবে বিহার! নদীগুলিতে চলছে কড়া নজরদারি, বাড়ছে আতঙ্ক
-
মাঝ সমুদ্রে ট্রলারডুবি, ৯ মৎস্যজীবীর পরিবারকে হোমগার্ডের নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
-
বিএসএস নাম প্রত্যাহার করায় কলকাতা লিগের সুপার সিক্সে মোহনবাগান, এক পয়েন্ট দরকার ইস্টবেঙ্গলের
-
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই পদক্ষেপ, মুছল যাদবপুর ক্যাম্পাসের ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন
-
অভিষেকের পর ডেরেক! ক্যামাক স্ট্রিট কাণ্ডে রাজ্যসভার সাংসদকে তলব পুলিশের