কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুর-কমিশনার স্মিতা পাণ্ডে, সূত্র মারফত এমন খবরই পাওয়া গিয়েছে। সম্প্রতি পুরসভার নথি ও ফাইল গায়েব ও পাচারের অভিযোগ তুলেছিলেন বিজেপি কাউন্সিলরদের একাংশ। এই অভিযোগের ভিত্তিতেই এবার পুরসভার নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এবার থেকে পুরসভা থেকে কোনও ফাইল বা নথি বাইরে আনার ক্ষেত্রে কড়া বিধিনিষেধ জারি থাকবে। উচ্চপদস্থ কোনও আধিকারিকের লিখিত অনুমতি ছাড়া ফাইল বাইরে আনা যাবে না। কড়া নজরদারির মধ্যে রাখা হবে এসব ফাইলপত্র। নথি গায়েব হওয়া রুখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই বিষয়ে আরও খবর
জানা গিয়েছে, ফাইল ও নথি পাচার রুখতে ২৪ ঘণ্টাই নজরদারি চালানো হবে। পুরসভার সেন্ট্রাল বিল্ডিংয়ের প্রত্যেকটি গেটে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হচ্ছে। জানা গিয়েছে, এবার থেকে অনুমতি ছাড়া কোনও ফাইল বিল্ডিংয়ের বাইরে বের করা যাবে না। উচ্চপদস্থ কর্তৃপক্ষের লিখিত নির্দেশ দেখেই নিরাপত্তারক্ষীরা ফাইল বিল্ডিংয়ের বাইরে বের করার অনুমতি দেবেন। প্রয়োজনীয় নথি পুরসভার বাইরে যাতে না যায় সেই কারণেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে।
কয়েকদিন আগে বিজেপি কাউন্সিলর সন্তোষ পাঠক অভিযোগ করেছিলেন, কলকাতা পুরসভায় ফাইল চুরি করছে তৃণমূল কংগ্রেস। এই নিয়ে পুরসভার সদ্য দায়িত্বপ্রাপ্ত সচিব কিশোরকুমার বিশ্বাসের সঙ্গে দেখা করে অভিযোগ জানান ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তাঁর অভিযোগ, কলকাতা পুরসভার তিনটি জায়গা থেকে ফাইল সরানো হচ্ছে। তৃণমূলের আমলে দুর্নীতি, বহু অবৈধ নির্মাণে ছাড় দেওয়া সংক্রান্ত একাধিক ফাইল সরিয়ে ফেলা হচ্ছে। এছাড়াও, পুরসভার একাধিক জায়গায় বস্তাবন্দি অবস্থায় প্রচুর ফাইল ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ ওঠে। ফাইল চুরি সংক্রান্ত একাধিক অভিযোগ সামনে আসার পরই এবার কড়া নজরদারির পথে হাঁটল পুরসভা।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘মাঠেই স্মরণ করো ফকল্যান্ড শহিদদের’, ইংল্যান্ড যুদ্ধের আগে মেসিদের বার্তা আর্জেন্টিনার প্রবীণ সেনাদের
-
দীর্ঘ টালবাহানার পর আজই ডিজে মামলায় অভিষেকের কণ্ঠস্বর রেকর্ড, পৌঁছলেন বিধাননগর আদালতে
-
‘ব্রেকআপ নিয়ে বন্ধুরা মজা করে, প্রেমিকাকে ফিরিয়ে দিন’, ট্রেনের উপর উঠে চিৎকার যুবকের, তারপর…
-
আজও টাটকা ‘৮৬-র ক্ষত! এবার আর্জেন্টিনাকে হারিয়ে ‘বদলা’? আরও বড় লক্ষ্য ট্রেভর মর্গানের
-
বারণ সত্ত্বেও লাগাতার ক্লিক, পাপারাজ্জিদের চোখরাঙানি মৌনীর! ভাইরাল ভিডিও



