Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬

সিবিআইয়ের ফাঁদে পিএফ অফিসার, ঘুষ নিতে গিয়ে গ্রেপ্তার

পার্ক স্ট্রিট পিএফ অফিসে কর্মরত ছিলেন ওই আধিকারিক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০১৭, ১৫:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০১৭, ১৫:৩৭

options
link
সিবিআইয়ের ফাঁদে পিএফ অফিসার, ঘুষ নিতে গিয়ে গ্রেপ্তার zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রভিডেন্ট ফান্ডের পদস্থ অফিসার। নিজের এই পদমর্যাদা এবং পরিচয় দিয়ে ব্যবসায়ীকে হুমকি। তাঁর একটি কাজের জন্য মোটা টাকা ঘুষ দাবি করেছিলেন সমীর মণ্ডল। তবে টাকা নিতে গিয়ে গণ্ডগোল হয়ে যায়। সিবিআইয়ের দুর্নীতিদমন শাখার পাতা ফাঁদে ধরা পড়লেন তিনি।

[নারদ কাণ্ডে সিবিআইয়ের ডাক মদনকে, ফের তলব শুভেন্দুকেও]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিযোগ, ওই ব্যবসায়ী ঘুষ না দিলে তাঁকে ব্যবসা করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছিলেন ওই পিএফ আধিকারিক। এই নিয়ে সিবিআইয়ের কাছে অভিযোগ জমা পড়েছিল। তিনি কলকাতার পার্ক স্ট্রিটের পিএফ অফিসে কর্মরত ছিলেন। মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করার পর আদালতে তোলা হয়। ওই পিএফ আধিকারিককে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় সিবিআই। তাঁর সঙ্গে আরও কেউ যুক্ত কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। ওই ব্যবসায়ীর মতো অন্য কারও থেকে সমীর টাকা নিয়েছিলেন কিনা তার খোঁজ চালানো হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রীতিমতো তাঁর জন্য ফাঁদ পেতেছিল। এদিন সেই জালে ধরা দেন সমীর মণ্ডল।

[রবীন্দ্রনাথ-বিবেকানন্দর বাংলায় কেন এত সন্ত্রাস, তৃণমূলকে তোপ অমিত শাহর]

সিবিআই সূত্রে খবর, প্রভিডেন্ট ফান্ড অফিসে বিশেষ কাজে গিয়েছিলেন অভিযোগকারী ব্যবসায়ী। তাঁকে হুমকি দিয়ে অন্তত ১ লক্ষ টাকা দাবি করেছিলেন ওই আধিকারিক। তবে হিসেব একটু এদিক-ওদিক হয়ে যাওয়ায় ধরা পড়ে যান সমীর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.