সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়: শহরের বুকে বড়সড় হাওয়া চক্রের হদিশ পেলেন কলকাতা পুলিশ আধিকারিকরা৷ মঙ্গলবার দুপুরে মধ্য কলকাতার বড়বাজার এলাকা থেকে এই হাওলা চক্রের দু’জনকে পাকড়াও করল বড়বাজার থানার পুলিশ৷ ধৃতদের নাম সঞ্জিত সিং ও অমরজিৎ সিং৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় এক কোটি টাকা৷ তাদের জেরা করে এই চক্রের চাঁইয়ের খোঁজ পেতে চাইছেন তদন্তকারীরা৷
[ আরও পড়ন: বাড়ি মেরামতির পরই সুড়ঙ্গের কাজ, বউবাজারের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত বিশেষজ্ঞদের ]
পুলিশ সূত্রে খবর, ধৃত সঞ্জিত সিংয়ের বাড়ি পাটনাতে৷ এবং ধৃত অমরজিৎ সিং উত্তর কলকাতার জোড়াবাগান এলাকার বাসিন্দা৷ এরা দু’জনেই ধানবাদে একটি টিএমটি বারের কারখানায় কাজ করে৷ এদিন গাড়ি ভরতি করে টাকা নিয়ে সেখান থেকেই এসেছিল তারা৷ উদ্দেশ্য ছিল, হাওলা চক্রের মাধ্যমে এই টাকা বিদেশে পাচার করা৷ কিন্তু কলকাতা পুলিশের তৎপরতায় তা আর সম্ভব হয়নি৷ জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আগে থেকেই বড়বাজার এলাকায় ওঁৎ পেতে বসেছিলেন বড়বাজার থানার পুলিশ আধিকারিকরা৷ সন্দেহভাজন দু’জনকে দেখার সঙ্গে সঙ্গে পাকড়াও করেন তাঁরা৷ উদ্ধার হয় এক কোটিরও বেশি টাকা৷ যার কোনও হিসাব দিতে পারেনি ধৃতরা৷ সঙ্গে সঙ্গে তাদের হেফাজতে নেন পুলিশ আধিকারিকরা৷ শুরু হয় জেরা৷ সূত্রের খবর, জেরায় ধৃতদের কাছ থেকে এই চক্রের চাঁইয়ের সন্ধান পেতে চাইছেন তদন্তকারীরা৷
[ আরও পড়ন: রবিনসন স্ট্রিটের ছায়া এবার দমদমে, দিদির দেহ আগলে ভাই! ]
তবে এই প্রথম নয়, এর আগেও শহরের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে মোটা অংকের হাওলার টাকা৷ গোয়েন্দা রিপোর্টে আগেই প্রকাশ পেয়েছে যে, এই হাওলার টাকাই যায় সন্ত্রাসবাদী সংগঠনগুলির হাতে৷ এই টাকার সাহায্যেই ভারতের বিরুদ্ধে নাশকতার ছক কষার রসদ পায় সন্ত্রাসবাদী সংগঠনগুলি৷ এই হাওলার টাকা বিদেশে পাচার বন্ধে রাজ্যগুলিকে কড়া নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকও৷
সর্বশেষ খবর
-
তৃণমূল নেতাকে নতুন দাওয়াই! পঞ্চায়েত প্রধানকে কান ধরে ওঠবস স্থানীয়দের, ভাইরাল ভিডিও
-
রণবীরের সঙ্গে সাদা কো-অর্ড ড্রেসে দীপিকা, উঁকি মারছে বেবি বাম্প! ভাইরাল ‘দীপবীর’ মোমেন্ট
-
পরিবেশ বিতর্কে নো পরোয়া, গ্রেট নিকোবর প্রকল্পে হবে নয়া বিমানবন্দর! ১৩ হাজার কোটি বরাদ্দ কেন্দ্রের
-
‘সেনা অভিযান নয়, গণহত্যা চালাচ্ছে পাকিস্তান’, রাষ্ট্রসংঘে ‘বন্ধু’ আফগানিস্তানের পাশে ভারত
-
খান স্যারকে অন্তবর্তী রক্ষাকবচ দিল আদালত, কোচিং সেন্টারে গুলিকাণ্ডে স্বস্তিতে ইউটিউবার